ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি মোস্তারী-মারুফার

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি মোস্তারী-মারুফারা

৮০ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সোবহানা মোস্তারী (বাঁয়ে)

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোস্তারী-মারুফার। ঘরের মাঠে রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯০ বলে ৪০ রানের ইনিংস খেলে উন্নতি করেছেন নিগার সুলতানার জ্যোতির। একই ম্যাচে ৮০ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলা সোবহানা মোস্তারী এগিয়েছেন ৫ ধাপ, রয়েছেন ৪৫ নম্বরে।

তবে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা নারী দলের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক নারী ক্রিকেটার। 

৮০ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সোবহানা মোস্তারী (বাঁয়ে)। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে এখনও শীর্ষে আছেন শারমিন আক্তার সুপ্তা, যদিও ৫ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯০ বলে ৪০ রানের ইনিংস খেলে উন্নতি করেছেন জ্যোতি। একই ম্যাচে ৮০ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলা সোবহানা মোস্তারী এগিয়েছেন ৫ ধাপ, রয়েছেন ৪৫ নম্বরে। এছাড়া ১৬ বলে ২০ রান করা রিতু মনি ৮ ধাপ এগিয়ে রয়েছেন ৮৩তম স্থানে। ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা।

বাংলাদেশের বোলারদের মধ্যে ২ ধাপ এগিয়ে ১১তম স্থানে রয়েছেন নাহিদ আক্তার, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই। ৪ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমেছেন রাবেয়া খান। ১ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে আছেন ফাহিমা খাতুন। ৬ ধাপ এগিয়েছেন মারুফা আক্তার, রয়েছেন ৩৭তম স্থানে। এছাড়া সুলতানা খাতুন উন্নতি করেছেন ১৬ ধাপ, রয়েছেন ৪৪ নম্বরে।

এছাড়া রিতু মনি ২ ধাপ এগিয়ে আছেন ১০০ নম্বরে। বিশাল লাফ দিয়েছেন শ্রীলঙ্কার নিমাশা মীপাগে। ৭১ ধাপ উন্নতি করে ৯০ নম্বরে আছেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ১ ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৯ম স্থানে রয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে রয়েছেন চামারি। এছাড়া ব্যাটারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন আরেক লঙ্কান হার্শিতা সামারাবিক্রমা। ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

Exit mobile version