ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী

ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী

শিরিন আক্তার ও ইমরানুর রহমান

৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রবিবার থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতার প্রথম দিনেই দেশের ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী এর মুকুট ধরে রেখেছেন । এ ছাড়া প্রথম দিনেই শটপুটে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

বিকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কম্পিটিশন ডাইরেক্টর জনাব মোঃ শাহ আলম।

উদ্বোধনী ভাষণে মাননীয় প্রতিমন্ত্রী ফেডারেশনের দাবির প্রেক্ষিতে অ্যাথলেটদের জন্য আধুনিক আবাসন, উন্নত জিম ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সম্মতি জানান।

প্রথম দিনের মূল আকর্ষণ ও ফলাফল


১০০ মিটার স্প্রিন্ট (দ্রুততম মানব ও মানবী)

বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ১০.৫৮ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে দেশের দ্রুততম মানব হওয়ার গৌরব ধরে রেখেছেন। অন্যদিকে, একই বাহিনীর শিরিন আক্তার ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে ১৭ বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জয়ের অনন্য কীর্তি গড়েন।

শটপুট মহিলা (নতুন জাতীয় রেকর্ড)

বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ১৪.২৪ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে ২০২৫ সালে তাঁর নিজের করা রেকর্ডটি ছিল ১৩.৯১ মিটার।

শটপুট পুরুষ (নতুন জাতীয় রেকর্ড)

বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার ১৫.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড বুক পুনর্লিখন করেন। ২০২৫ সালে করা তাঁর পূর্বের রেকর্ডটি ছিল ১৫.৫০ মিটার।

প্রতিযোগিতার সংক্ষিপ্ত তথ্য

Exit mobile version