টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের স্বপ্নের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড । আজ ভারতের সামনে সুযোগ তৃতীয়বারের মত শিরোপা জিতে বিশ্ব রেকর্ড গড়ারার। এখন পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
অন্যদিকে দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা নিউজিল্যান্ডের লক্ষ্য-প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এবার গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলো এবং সুপার এইট পর্বে তিন ম্যাচের ২টিতে জয় পায় ভারত।
সুপার এইটে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে নাম খেলায় টিম ইন্ডিয়া। সেখানে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে তৃতীয়বারের মত ফাইনালে উঠে ভারত। তাই এবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড করার সুবর্ন সুযোগ ভারতের সামনে।
বিশ্বরেকর্ড নিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন,
আমাদের সামনে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের সেরা সুযোগ। এই সুযাগ আমরা হাতছাড়া করতে চাই না। দলের সবাই শিরোপা নিয়ে ঘরে ফিরতে মরিয়া। দল হিসেবে আমরা এখন পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছি। পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং ফাইনালে আরও একবার নিজেদের সেরাটা উজার করে দিতে চাই।
অন্যদিকে বিশ্বকাপের আগে মাত্র একবারই ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২০২১ সালে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ফাইনালে খেলার স্মৃতিকে অবিস্মরনীয় করে রাখতে চায় কিউইরা। কারণ এখন অবধি সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি নিউজিল্যান্ড।
বিশ্বকাপের দশম আসরে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলতে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন,
আমরা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারিনি, এটা খুবই হতাশার। তবে এবার আমরা শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে চাই এবং শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। তবে ফাইনাল সহজ হবে না। ভারতের বিপক্ষে তাদেরই কন্ডিশনে যেকোন ম্যাচ খেলাই চ্যালেঞ্জিং। তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে ফাইনাল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব।
এবার গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। সুপার এইটে ৩ ম্যাচ খেলে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট পায় তারা। একই চিত্র ছিল পাকিস্তানেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে নেমে কাগজের হিসাব-নিকাশ পাল্টে দেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় কিউইরা। সেমিতে ৩৩ বল খেলে ১০টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন অ্যালেন। ফাইনালেও আরও একবার অ্যালেন শো দেখার প্রত্যাশায় নিউজিল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















