ইকুয়েডরকে হারালো আইভরি কোস্ট । বিশ্বকাপে দারুণ সূচনা করেছে তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরকে হারিয়েছে। ১-০ গোলের জয়। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে মূল্যবান গোলটি করেন আমাদ দিয়ালো। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অচলায়তন ভাঙ্গে ৯০তম মিনিটে।
এ জয়ের ফলে ’ই’ গ্রুপে জার্মানির সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আইভরি কোস্ট। উভয় দলের পয়েন্ট ৩। গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে জার্মানি রয়েছে উপরে। নিজেদের ম্যাচে জার্মানি কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে।
দুর্ভাগ্য ইকুয়েডরের
দুর্ভাগ্য ইকুয়েডরের। ম্যাচের পুরো তিন পয়েন্টে পকেটে নিয়ে তারা মাঠ ছাড়তে পারতো। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে। একের পর এক প্রতিপক্ষের বারপোস্ট তাদের শত্রু হয়ে কাজ করেছে। ইকুয়েডরের অন্তত তিনটি শট পোস্টে লেগে ফিরেছে। আইভরি কোস্টও এ কাজে দক্ষতার পরিচয় দিয়েছে। তাদেরও শট পোস্টে লেগে ফিরেছে। তার মাঝে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো। ৫৬ মিনিটের সময় তিনি তোরের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন।

উইলফ্রিড সিঙ্গোর দূর্দান্ত দৌড় ও নিখুঁত ক্রস ছিল এ গোলের উৎস। তার ক্রস থেকে পাওয়া বল পেয়ে ডি বক্সের বাইরে দাঁড়িয়ে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে দেন দিয়ালো। শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে পাওয়া এ গোলের আনন্দে আইভরি কোস্টের সমর্থকরা ছিলেন মাতোয়ারা। এমনই হবারই কথা। যেখানে এক পয়েন্ট পাওয়ার কথা সেখানে হঠাৎ ভান্ডারে তিন পয়েন্ট জমা! শুধু তাই নয়, এ জয়ের ফলে পরবর্তী রাউন্ডে খেলার পথটা বেশ সহজ পয়ে উঠেছে।
একের পর এক সুযোগ নষ্ট
ইকুয়েডর প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। প্রতিপক্ষের বিপদ সীমানার মাঝে বল পেয়েও ইনার ভ্যালেন্সিয়া গোল করতে পারেননি। বল বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। জন ইয়েবোহও গোলের সুযোগ পেয়েছিলেন। তার শটও পোস্টে আঘাত করে। এখানে শেষ নয় ইকুয়েডরের দুর্ভাগ্য। অ্যালান মিন্ডাও এ তালিকায় নাম লেখান। পেড্রো ভিতের কাছ থেকে বল পেয়ে মিন্ডা যে শট নিয়েছিলেন তা শুধু সমর্থকদের হতাশা বাড়িয়ে দেয়। তার শট পোস্টে আঘাত হানে।
বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুসারে গ্রুপের শীর্ষে থাকা দুই দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে পা রাখবে। একাধিক গ্রুপ থেকে তৃতীয় দলের সামনেও নক আউট পর্বে খেলার সুযোগ থাকবে। সেই সুযোগটা এখন আইভরি কোস্টের সামনে উজ্জ্বল হয়ে উঠেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














