৩৯ বছর পর সেমিতে লিডস ইউনাইটেড

এফএ কাপ

৩৯ বছর পর সেমিতে লিডস ইউনাইটেড

এফএ কাপের সেমিতে রূপকথা লিখলো লিডস ইউনাইটেড।

এফএ কাপের সেমিফাইনালের ফিক্সচার চূড়ান্ত হয়েছে। চেলসি খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাউদাম্পটনকে। রবিবার এফএ কাপের সেমিফাইনালের এই লাইন আপ চূড়ান্ত হয়েছে। ফলে আরও একটা ম্যানচেস্টার সিটি-চেলসি ম্যাচ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়েম্বলিতে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এবার সেমিফাইনাল পৌঁছানোর মাঝ দিয়ে দীর্ঘ ৩৯ বছর পর সেমিতে লিডস ইউনাইটেড এফএ কাপের শেষ চারে পা রেখেছে।

গত শনিবার তিনটি দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল। ম্যানচেস্টার সিটি, চেলসি ও সাউদাম্পটন শেষ চারে খেলা নিশ্চিত পৌঁছেছিল। অন্যদিকে চতুর্থ দল হিসেবে লিডস ইউনাইটেড রবিবার সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। তারা ওয়েস্ট হাম ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল।

আগেরদিন ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুলকে। একই দিন আর্সেনাল হেরে যায় সাউদাম্পটনের কাছে। তবে সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছিল চেলসি। তাদের প্রতিপক্ষ ছিল তৃতীয় বিভাগের দল পোর্ট ভালেকে। ফলে চেলসি গোল উৎসব করেছিল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে তারা ছেলেখেলা করে ৭-০ গোলে জয় পেয়েছিল।

প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়েছিল ওয়েস্ট হাম

রবিবার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দারুণ জমেছিল। বিশেষ করে ওয়েস্ট হাম ইউনাইটেড দারুণ চমক তৈরি করেছিল। তারপরও দূর্ভাগ্য তাদের। তারা সেমিফাইনালে উঠতে পারেনি। অ্যাওয়েতে অনুষ্ঠিত এ ম্যাচে দারুণ খেলেছে লিডস ইউনাইটেড। কিন্তু শেষ মূহুর্তে চমক দেখিয়ে খেলার প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়েছিল ওয়েস্ট হাম ইউনাইটেড।

গোলের পর লিডস ইউনাইটেডের গোলরক্ষকের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

উভয়ার্ধে একটা করে গোলের সুবাদে লিডস ইউনাইটেড নির্ধারিত সময়ে খেলার শেষ করার স্বপ্ন দেখছিল। ২৬ মিনিটে আও টানাকা গোল করেছিলেন। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেছিলেন ডোমিনিক কালভার্ট।

শেষ তিন মিনিটে ওয়েস্ট হামের জোড়া গোল

দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন তখন লিডস ইউনাইটেডের চোখেমুখে। রেফারির শেষ বাঁশি শোনার অপেক্ষা তাদের। ঠিক তখন ঘটে একের পর এক ঘটনা। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ম্যাতেয়াস ফার্নান্দেজ গোল করে ব্যবধান কমান। তবে চমক তখনো শেষ হয়নি। তিন মিনিট পর অর্থাৎ ইনজুরি সময়ের তৃতীয় মিনিট আবার গোল উৎসব করে ওয়েস্ট হাম। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে চমক দেখায় লিডস ইউনাইটেড। উভয় দল প্রথম শটে গোল করতে ব্যর্থ হয়। ওয়েস্ট হাম তাদের চতুর্থ শটে গোল করতে না পারায় লিডস পঞ্চম শটে গোল করেই আনন্দে নেচে ওঠে।

Exit mobile version