তলানিতে থাকা ওলভারহামটনের কাছে হার লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগ

তলানিতে থাকা ওলভারহামটনের কাছে হার লিভারপুলের

শীর্ষ চারের সুযোগ হাতছাড়া লিভারপুলের।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে আসার দারুণ একটা সুযোগ ছিল লিভারপুলের , তবে তলানিতে থাকা ওলভারহামটনের কাছে হার লিভারপুলের । মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ওলভারহামটনের কাছে তারা ২-১ গোলে হেরে গছে। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। শেষ সময়ের ১২ মিনিটে গোল তিনটি হয়।

হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুল পঞ্চম স্থানেই থাকলো। ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৮। ওলভারহামটনের পয়েন্ট ৩০ ম্যাচ শেষে ১৬। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। এটি নিয়ে এবারের লিগ মৌসুমে তৃতীয় জয়ের দেখা পেয়েছে।

২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল বর্তমানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। পাঁচ পয়েন্ট কম নিয়ে তাদের অনুসরণ করে চলেছে ম্যানচেস্টার সিটি। এই ব্যবধান কমে আসার সুযোগ রয়েছে। কেননা ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ কম খেলেছে।

আগের ম্যাচেই ওলভারহামটন তাদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছিল। ফলে এটা তাদের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচেও ম্যাচের ইনজুরি সময়ে গোল করে জয় নিশ্চিত করেছিল ওলভারহামটন। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ৯৪ মিনিটে আন্দ্রে জয়সূচক গোল করে। তার আগে ৮৩ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে ম্যাচ সমতায় ফিরিয়েছিল। ওলভারহামটন তাদের প্রথম গোল পায় ৭৮ মিনিটে। গোল করেন রদ্রিগো গোমেজ।

সালাহ’র গোল। ছবি: সংগৃহীত

অঘটনের নায়ক ওলভারহামটন

ওলভারহামটন পয়েন্ট টেবিলের সবার নিচের দল হওয়ায় এ ম্যাচে জয় পাওয়া লিভারপুলের সমর্থকদের মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওলভারহামটন নিজেদের সমর্থকদের সামনে অন্যরকম এক দল হয়ে উঠেছিল। অবশ্য তাদের এই অন্যরকম দল হয়ে ওঠাটা নতুন নয়। নিজেদের মাঠে আর্সেনালকে রুখে দেওয়ার পর অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তাইতো লিভারপুলের আক্রমণ রুখে দিয়ে তারা পাল্টা আক্রমণ চালাতে মোটেও দ্বিধা করেনি।

যদিও ওলভারহামটনের পাল্টা আক্রমণগুলো মোটেও শক্তিশালী ছিল না। শুধু তাই নয়, তা লিভারপুলের জন্য হুমকিও তৈরি করতে পারছিল না। তবে পালটা হামলার প্রকৃত প্রথম আক্রমণ থেকেই তারা গোল তুলে নেয়। আর তখন লিভারপুলের খেলোয়াড়দের চোখেমুখে হারের শঙ্কা জেগে ওঠে।

টানা তিন জয়ে লিভারপুল জয়ের ট্রাকে ফেরার যে রাস্তাটা তৈরি করেছিল তাতে আবার ধাক্কা লাগে। ৮৩ মিনিটে গোল করে সালাহ যদিও সমতা ফিরিয়ে ছিলেন তা পয়েন্ট প্রাপ্তির জন্য মোটেও যথেষ্ট ছিল না। লিগে গত ১০ ম্যাচে এটা ছিল সালাহ’র প্রথম গোল।

Exit mobile version