ট্রেবল জয়ের সম্ভাবনা ম্যানচেস্টার সিটির।লিগ কাপ জয় করেছে দলটি। এফএ কাপের ফাইনালে পৌঁছেছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়েও রয়েছে তারা। ফলে ট্রেবল জয়ের এক সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। তবে সোমবার রাতে প্রিমিয়ার লিগে বড় একটা ধাক্কা হজম করেছে তারা। এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। তারপরও আশা ছাড়ছেন না দলটির কোচ পেপ গার্দিওলা।
ভাগ্য অন্যের হাতে
লিগ কাপে আর্সেনালকে হারিয়ে শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি। এফএ কাপে অবশ্য আর্সেনালের সঙ্গে কোনো সংঘাত হয়নি। তবে প্রিমিয়ার লিগে বড় লড়াইটা এই আর্সেনালের সঙ্গে। কাঁধে কাঁধ মিলিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার দিকে এগুচ্ছিল দুই দল। কিন্তু সোমবারের ড্র ম্যানসিটিকে পেছনে ঠেলে দিয়েছে। ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির ভান্ডারে জমা ৭১ পয়েন্ট। ফলে শিরোপা লড়াইটা আর ম্যানসিটির হাতে থাকছে না। সোমবার রাতের লড়াইয়ে শিরোপার নাটাইটা ম্যানসিটি অন্যের হাতে তুলে দিয়েছে।
তবে আশা ছাড়ছেন না পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, আমি এখনো আশা ছাড়ছি না। আশা করছি আমরা ভালো করবো। আমরা এখানে জয়ের জন্য এসেছিলাম। এ পর্যায়ে আমরা অনেক কিছুই জয় করেছি।

প্রিমিয়ার লিগ জয় করতে না পারলে চাকরি হারানো শঙ্কা নিয়ে গার্দিওলা বলেন, আমরা অনেক কিছুই জয় করেছি। ফলে চাকরি হারানোর শঙ্কা নেই। ক্লাব আমার ওপর আস্থা রেখেছে। অনেক খেলোয়াড় আমার ওপর অসন্তুষ্ট হতে পারে। কেননা তারা খেলার সুযোগ পায়নি। তবে অন্যদের কিন্তু কোনো অভিযোগ নেই।
ক্লাবের প্রশংসায় গার্দিওলা
কোভিডের সময়ের কথা উল্লেখ করে গার্দিওলা বলেন, সে সময় অনেক সংস্থা, অনেক ক্লাব কর্মী ছাটাই করেছে। কিন্তু ম্যানসিটিতে এমন ঘটনা ঘটেনি, এমনকি বেতন কমানো হয়নি। জীবনের কঠিন সময়ে আমরা ঠিক ছিলাম।
আমরা ঘুরে দাঁড়িয়েছি
গত মৌসুমে আমরা একটা বাজে সময় পার করছিলাম। একটা সময় মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পেলে কি অবস্থা হবে। কিন্তু আমরা সে অবস্থা পার করে ভালো অবস্থান পৌঁছেছি। লিগ কাপ জয় করেছি, এফএ কাপের ফাইনালে পৌঁছেছি। ঘরোয়া লিগে শিরোপা লড়াইয়ে এখনো টিকে রয়েছি। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের পথে থাকলে ভালো হতো। কিন্তু তা হয়নি। এবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী মৌসুমে আমরা ভালো করবো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















