জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দারুণভাবে শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বুধবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড।
শিরোপা লড়াইয়ে ফিরতে ম্যানচেস্টার সিটির সামনে জয়ের বিকল্প ছিল না। পয়েন্ট টেবিলে শীর্ষস্থানের লড়াইয়ে আর্সেনালের সঙ্গে তাদের জোর প্রতিদ্বন্দ্বিতা চলছিল। লম্বা একটা সময় আর্সেনালকে অনুসরণ করে চলতে হচ্ছিল। অবশেষে আর্সেনালই ম্যানচেস্টার সিটিকে লড়াইয়ে আসার সুযোগ করে দিয়েছে। টানা দুই ম্যাচে আর্সেনালের হারের ফলে ম্যানসিটির সামনে শীর্ষে আসার সুযোগ চলে আসে। বুধবার রাতে সেই সুযোগটা তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে।
৩২ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। পয়েন্ট টেবিলের নেতৃত্বে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট আর্সেনালের। তবে গোল পার্থক্যের কারণে ম্যানচেস্টার সিটিকে শীর্ষস্থান ছেড়ে দিতে হয়েছে আর্সেনালকে। ইংলিশ প্রিমিয়ার শিরোপা লড়াই মূলত এখন এই দুই দলের মাঝে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্য দলগুলো এখন বেশ পিছিয়ে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৮। সমান পয়েন্ট চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার। এখানেও সেই গোল পার্থক্যের ঝামেলা। গোল পার্থক্যে পিছিয়ে থাকা অ্যাস্টন ভিলা চতুর্থ স্থানে।
আর্সেনালের পিছু হটা
আর্সেনাল প্রায় দুইশ’ দিন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়েছে। তাদেরকে শীর্ষ থেকে সরাতে ম্যানচেস্টার সিটির জয়ের বিকল্প ছিল না। সেই জয়ের কাজটা সেরে ফেলতে মোটেও দেরি করেন ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতেই সেই কাঙ্খিত গোলের দেখা পায় শিরোপা প্রত্যাশী দলটি। মাত্র পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় ম্যানসিটি।
২৮ চেষ্টায় এক গোল ম্যানসিটির
তবে দুর্ভাগ্য ম্যানসিটির। খেলার ধারা অনুসারে একাধিক গোলে ম্যানসিটি জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। হালান্ড ও চেরকির দুটো চেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। এভাবে একাধিক গোলের সুযোগ তারা নষ্ট করে। শেষ পর্যন্ত পুরো ম্যাচে তারা ২৮বার গোলের চেষ্টা করেছে। কিন্তু শুরুতেই পাওয়া ওই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়।
আগামী শনিবার আর্সেনাল নিউক্যাসলের মুখোমুখি হবে। এ ম্যাচে জিতলেই আবার শীর্ষে ফিরে আসবে আর্সেনাল। অন্যদিকে ম্যানচেস্টার সিটি মাঠে নামবে এফএ কাপের সেমিফাইনালে। সাউদাম্পটন তাদের প্রতিপক্ষ। এ পর্যন্ত হিসাব অনুসারে ম্যানসিটি এগিয়ে রয়েছে। এবারের লিগে সর্বশেষ ২১ ম্যাচে মাত্র একটাতে হেরেছে তারা।
রেলিগেশনের শঙ্কায় বার্নলি
এই ম্যাচে হারের ফলে বার্নলির দ্বিতীয় লিগে নেমের যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। দলটি ২০ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।
