শিরোপার দৌড়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ

শিরোপার দৌড়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে টিকে থাকলো পেপ-শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি , শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি

শনিবার রাতের অনুষ্ঠিত খেলায় জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির সংগ্রহ দাঁড়িয়েছে ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬। সামনে উভয় দলের তিনটি করে ম্যাচ বাকি। এ তিন ম্যাচের সবকটিতে আর্সেনাল জিতলে দীর্ঘ ২২ বছর পর তারা প্রিমিয়ার লিগের শিরোপার দেখা পাবে। ২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল।

ম্যানচেস্টার সিটি এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেরেমি ডোকু, আর্লিং হালান্ড ও ওমর মারমোশ। তিনজনে একটি করে গোল করেছেন। গোলের ব্যবধান জানাচ্ছে সহজ এক জয় পেয়েছে ম্যানসিটি। কিন্তু বিষয়টি তেমন ছিল না। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথম এক ঘন্টা ব্রেন্টফোর্ড নিজেদের জাল অক্ষত রেখেছিল।

বল দখলের লড়াইয়ে হালান্ড

ম্যাচের বয়স যখন ঠিক ঘন্টার ঘর পার হয়েছে তখন ডোকু ম্যানসিটিকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে ম্যানসিটি সমর্থকদের দুঃশ্চিন্তা মুক্ত করেন আর্লিং হালান্ড। আর ইনজুরি সময়ে মারমোশ স্কোরশিটে নাম লেখান।

আফসোস বাড়ছে ম্যানসিটির

শিরোপা লড়াইয়ে দারুণভাবে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের ব্যর্থতার সুযোগ তাদের শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। তবে গত সপ্তাহে অ্যাওয়েতে এভারটনের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য আফসোসের কারণে হয়ে দেখা দিতে পারে। ওই ম্যাচে ম্যানসিটি ৩-৩ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারায়। সে সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে লাগামটা নিজেদের হাতছাড়া হয়ে যায়। এখন নিজেদের বাকি ম্যাচ গুলোতে শুধু জয় পেলে হবে না, আর্সেনালের ব্যর্থতার জন্য অপেক্ষা করতে হবে।

আর্সেনালের সহজ পথ

আর্সেনালের অবশ্য বাকি ম্যাচগুলোতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা বাকি তিন ম্যাচে তারা পয়েন্ট টেবিলের নিজেদের দিকের দল গুলোর বিপক্ষে লড়বে। ফলে তাদের পা হড়কানোর আশঙ্কা তেমন একটা নেই। আর তা যদি না হয় তাহলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির আফসোসের শেষ থাকবে না।

শনিবার রাতে পাওয়া ম্যানসিটির জয়ে বিতর্কের সঙ্গে বড্ড বেশি যোগাযোগ ছিল। সফরকারী দলের দুটো পেনাল্টির আবেদন রেফারি উপেক্ষা করে গেছেন। পাশাপাশি ম্যানচেস্টার সিটিএকটা লাল কার্ড থেকে রক্ষা পেয়েছে। বের্নাডো সিলভা মারাত্মক ফাউলের কারণে লাল কার্ডের দেখার মতো ভয়াবহ অপরাধ করেও বেঁচে গেছেন।

Exit mobile version