আর্থিক অনিয়মের অভিযোগের চাপ, গ্যালারিতে দুয়ো ধ্বনি- কোনো কিছুুই মাঠের খেলায় প্রভাব ফেরতে পারেনি ম্যানচেস্টার সিটির ওপর। অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। আর্লিং হালান্ডের পর জেরেমি ডোকু ও রায়ান শেরকির গোলে বড় জয় নিশ্চিত করে ম্যানসিটি।
মাঠের বাইরে অনিশ্চয়তা, গ্যালারিতে তীব্র বিদ্রুপ-সবকিছুর জবাব ম্যানচেস্টার সিটি দিয়েছে ফুটবল দিয়েই। আর্থিক অনিয়মের অভিযোগে স্বাধানী কমিশনের রায়ের পর প্রথম বড় পরীক্ষায় নেমে আনফিল্ডে সহজ জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে সমর্থকদের দুয়ো ও কটাক্ষ উপেক্ষা করে জয় তুলে নেওয়ার পাশাপাশি আনফিল্ডে টানা দুটি লিগ ম্যাচ জয়ের কৃতিত্বও গড়েছে সিটি। ১৯৫৩ সালের পর এমন কৃতিত্ব এবার দেখালো তারা।
গ্যালারিতে ছিল উত্তপ্ত পরিবেশ
ম্যাচের শুরু থেকেই আনফিল্ডের গ্যালারিতে ছিল উত্তপ্ত পরিবেশ। আর্থিক অনিয়মের অভিযোগে সিটিকে লক্ষ্য করে বিদ্রুপ করেন লিভারপুলের সমর্থকরা। তবে মাঠের খেলার এর কোনো প্রভাব পড়তে দেননি সিটির খেলোয়াড়রা। স্বাধীন কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছে ম্যানসিটি। সেই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাঠের পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখাই ছিল তাদের সামনে বড় চ্যালেঞ্জ।

প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল লিভারপুল। স্বাগতিকে একের পর এক আক্রমণে চাপে পড়ে ম্যানসিটি। লুইস কুমাস ও ভিক্টর মুনিওসের আক্রমণাত্মক উপস্থিতি সিটির রক্ষণকে বারবার পরীক্ষায় পড়তে হয়। রুবেন দিয়াসের সঙ্গে কুমাসের একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমার্ধের ৩৫ মিনিট পর্যন্ত লিভারপুলের জাল লক্ষ্য করে কোনো শটই নিতে পারেনি ম্যানসিটি। অন্যদিকে লিভারপুলের কয়েকটি চেষ্টায় পরীক্ষায় দিতে হয় সিটি গোররক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে। বিরতির আগে ম্যাচে আধিপত্য থাকলেও গোলের দেখা পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। তারপরও শুরুর দিকে লিভারপুলের আধিপত্য ছিল। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও সুযোগ পেয়েছিলেন কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণে গোল না পাওয়ায় হতাশা বাড়তে থাকে লিভারপুলের।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লাল কার্ড
ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় গ্রাভেনবার্খের লাল কার্ড। জেরেমি ডোকুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় তাকে মাঠ ছাড়তে হয়। লিভারপুলের খেলোয়াড় একজন কমে যায়। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ম্যানসিটি। লাল কার্ড হজমের তিন মিনিট পর লিভারপুল প্রথম গোল হজম করে। গোল করেন আর্লিং হালান্ড। ৫৬ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকু দলকে ২-০ গোলে এগিয়ে নেন। এরপর স্কোরশিটে নাম লেখান রায়ান শেরকি।




