আর্জেন্টিনা দলে মার্কোস সেনেসি , বিশ্বকাপ শুরু হতে না হতেই আর্জেন্টিনার ভক্তদের মাথায় আকাশ ভেঙ্গে পড়া অবস্থা। চোটের কারণে দুঃশ্চিন্তা। মেসির ইনজুরি তো ছিলই, সঙ্গে যোগ হয়েছিলেন বালের্দির। মেসি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন, আর লিওনার্দো বালের্দি ফিরেছেন বাড়িতে। তার পরিবর্তে দলে এসেছেন মার্কোস সেনেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ২৯ বছর বয়সী সেনেসিকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব বোর্নেমাউথের হয়ে খেলেন সেনেসি। সেন্টার ব্যাক পজিশনে খেলা সেনেসি সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। ক্লাবের ইতিহাস লেখায় অন্যতম মূল কারিগর ছিলেন তিনি। তাঁর ওপর ভর করেই আগামী মৌসুমে প্রথম বারের মতো ইউরোপী ক্লাব প্রতিযোগিতায় প্রবেশাধিকার পেয়েছে বোর্নমাউথ।
তবে ইউরোপা লিগে দেখা যাবে না সেনেসিকে। কেননা ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। বল প্লেয়িং এই ডিফেন্ডার ফ্রি ট্রান্সফারে বেছে নিয়েছেন টটেনহাম হস্পারকে। টটেনহামের অবস্থা অবশ্য তেমন একটা সুবিধাজনক নয়। দলটি কোনোমতে প্রিমিয়ার লিগে টিকে রয়েছে। গত মৌসুমে রেলিগেশন এড়িয়ে যেতে সমর্থ হয়েছে।
সেনেসি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন ২০২২ সালে। ফিনালিসিমার জন্য কোচ লিওনেল স্ক্যালোনি তাকে ডেকেছিলেন। তবে জাতীয় দলের হয়ে সে সময় তার অভিষেক হয়নি, হয়েছিল আর কিছুদিন পর। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার তিনি জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এ পর্যন্ত একটা মাত্র ম্যাচে তিনি পুরো ৯০ মিনিটে খেলেছেন। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে পুরোটা সময় মাঠে ছিলেন তিনি।
খেলতে পারতেন ইতালিতেও

সেনেসিকে আর্জেন্টিনা দলে নয়, বিশ্বকাপে ইতালির হয়ে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু ছিল না। তেমন সম্ভাবনাও ছিল। ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় ইতালির হয়ে খেলার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তিনি বেছে নেন আর্জেন্টিনাকে।
১৬ জুন শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আরও রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।
বর্তমান চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। প্রস্তুতি ম্যাচেও দলটি ভালো করেছে। দুই প্রস্তুতি ম্যাচের দুটোতে জয় পেয়েছে তারা। সর্বশেষ ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় দলটি। ইনজুরি থেকে মুক্ত হয়ে স্বল্প সময়ের জন্য মেসি এ ম্যাচে মাঠে নেমেছিলেন। মাঠে নেমেই ভক্তদের চমক দিয়েছেন। জানিয়েছেন, বিশ্বকাপ ধরে রাখতে প্রস্তুত তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














