মাত্র চার মাস আগে প্রথমবারের মতো মেজর সকার লিগ জয় করেছে ইন্টার মায়ামি। এমন সাফল্য এনে দেওয়ার পরও কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাশচেরানো। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেখানে মাশচেরানোর পদত্যাগর কারণ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করা হয়েছে।
একটা সূত্র ইএসপিইনকে জানিয়েছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করার পর মাশচেরানো ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তারপরেই এই সিদ্ধান্ত আসে।
মাশচেরানের পরিবর্তে এখন ক্লাবের দায়িত্ব নেবেন গুইলরেমো হোয়োস। বর্তমানে তিনি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনের ম্যাচগুলোতে ইন্টার মায়ামির ডাগ আউটে দেখা যাবে।
ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত
এক বিবৃতিতে মাশচেরানো বলেন, আমি সবাইকে জানাতে চাই যে, আমি ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দায়িত্ব দেওয়ার জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার দাবিদার দলের খেেলোয়াড়রা। তারা আমার জন্য একটা বড় সুখের স্মৃতি উপহার দিয়েছে।

মায়ামিতে মাশচেরানোর সাফল্য
২০২৪ সালের নভেম্বরে টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছিলেন মাশচেরানোর। জাতীয় দল এবং বার্সেলোনাতে লিওনেল মেসির সতীর্থ হিসেবে থাকা মাশচেরানো ইন্টার মায়ামিকে বেশ কিছু সুখের মুহূর্ত এনে দিয়েছেন। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ মাশচেরানোর অধীনে ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগ কাপের ফাইনালে খেলেছে। এ দুই টুর্নামেন্টে শিরোপার দেখা না পেলেও তার প্রশিক্ষণাধীন দলটি ২০২৫ সালে এমএলএস কাপ জয় করে। ক্লাবের ইতিহাসে এটাই প্রথম এমএলএস কাপ জয়।
মায়ামিতে তাকে মনে রাখবে
মাশচেরানোর বিদায়ে ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বলেন, মাশচেরানো ক্লাবের ইতিহাসে সর্বদা একটা অংশ হয়ে থাকবে। মায়ামির পরিবারে তার জন্য একটা বিশেষ স্থান থাকবে। শুধু যে, ক্লাবের জন্য সে চমৎকার কিছু স্মৃতি এনে দিয়েছে সে কারণে নয়, দলের মাঝে শৃঙ্খলা এবং ডেডিকেশনের যে উদাহরণ তিনি তৈরি করেছেন তার জন্য তাকে মায়ামি অনেক দিন মনে রাখবে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
ইন্টার মায়ামির অবশ্য বর্তমান সময়টা ভালো যাচ্ছিল না। সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তারা তৃতীয় স্থানে রয়েছে। নতুন স্টেডিয়ামে এসেও তাদের ভাগ্য খোলেনি। নতুন স্টেডিয়ামের প্রথম দুই ম্যাচেই ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















