বিপাকে ইরানের উইঙ্গার মেহদি তোরাবি। বিপাকে ইরান। ভিসা জটিলতায় পড়েছেন দলটির এই অভিজ্ঞ ফুটবলার। বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের এক ম্যাচ শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে গ্রুপ পর্বের বাকি দুই তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে ইরান।
বিশ্বকাপে বাছাই পর্বে দক্ষতার সঙ্গে উতড়ে গেলেও চূড়ান্ত পর্বে ইরানের অংশ নেওয়া নিয়ে পদে পদে বিপত্তি ঘটেছে। দলটি বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগেও ছিল অনিশ্চয়তা। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হলেও সেখানে তারা অনুশীলনের অনুমতি পায়নি। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধের কারণে এমন বিরূপ আচরণের শিকার হয়েছে দেশটি। বিশ্বকাপের ম্যাচের জন্য যেখানে নিরবিচ্ছিন্ন অনুশীলন দরকার সেখানে ভ্রমণের ওপর থাকতে হয়েছে ইরানকে। বিশ্বকাপের অপর আয়োজক দেশ মেক্সিকোতে তাদের অনুশীলন পর্ব সারতে হয়েছে।
ফিরে গেছে মেক্সিকোয়
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলে আবার মেক্সিকোয় ফিরে গেছে ইরান। তাদের সঙ্গে তোরাবিও ফিরে গেছেন। আর সেখানেই দেখা দিয়েছে জটিলতা। তোরাবিকে যুক্তরাষ্ট্র যে ভিসা দেওয়া হয়েছে তাতে তিনি আর এ মুহুর্তে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। নতুন করে অনুমতি না পেলে তাকে ছাড়াই বিশ্বকাপের পরবর্তী ম্যাচে খেলতে হবে ইরানকে। নিয়ম অনুসারে বিশ্বকাপের আগেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
কাজ করছে পররাষ্ট্র দপ্তর
বিষয়টি উদ্বেগজনক হওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তারেবিকে নিয়ে কাজ করছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইরানের ফুটবলার যেন নিয়মমাফিক তার দলের হয়ে খেলতে পারেন তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘
ইরানের পরবর্তী ম্যাচ ২১ জুন। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ইরান। তবে ওই ম্যাচের আগে তারেবির সমস্যা সমাধান হবে কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাননি তিনি। তবে তোরাবিকে না পেলে ইরান সমস্যায় পড়তে পারে।
বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলছে। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছে। দুই দুইবার পিছিয়ে পড়ে তারা পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়। গ্রুপের অপর ম্যাচে বেলজিয়াম ও মিশরও পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে চারটি দলেরই পয়েন্ট ১। এই পরিস্থিতিতে চারটি দলেরই সামনে নক আউট পর্বে খেলার সম্ভাবনা রয়েছে।
