রোনালদোর সঙ্গে তুলনা মেসি দেখেন স্বাভাবিক চোখে

রোনালদোর সঙ্গে তুলনা মেসি দেখেন স্বাভাবিক চোখে

সেরার লড়াইয়ে পাশাপাশি দুই কিংবদন্তি।

কে সেরা সেই বিতর্কে রোনালদোর সঙ্গে তুলনা মেসি দেখেন বেশ স্বাভাবিক চোখেই। বর্তমানে জীবন্ত কিংবদন্তি ফুটবলের এ দুই মহাতারকা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। গত প্রায় দুই দশকে তাদের মধ্যে সেরা কে, তা নিয়ে বিশ্বব্যাপিই হয়েছে আলোচনা ও বিশ্লেষণ।

এবার রোনালদোর সঙ্গে তুলনা মেসি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্বাভাবিক হিসেবেই আখ্যা দিয়েছেন। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে কথা বললেন তিনি।  অনেকে মনে করেন সর্বকালের সেরা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, আর অনেকেরই দাবি রোনালদোই ফুটবলে শ্রেষ্ঠ।

ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই সুপারস্টার, ছবি : সংগৃহীত

ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার সুপারস্টার মেসি তার ক্যারিয়ারের শেষ লগ্নে। টানা দ্বিতীয় এমএলএস কাপ ট্রফির খোঁজে রয়েছেন তিনি। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের সঙ্গে প্রথম সৌদি প্রো লিগ জয়ের বেশ কাছে। এমন সময়ে আবার উঠে এলো দুই মহাতারকার মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি।

মেসির মতো পর্তুগাল অধিনায়কও ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করেছেন। তারা যখন বুটজোড়া তুলে রাখবেন, তখন গত এক দশকেরও বেশি সময় ধরে তাদের অর্জনের হিসাবনিকাশ চলবে। এই সপ্তাহে আর্জেন্টাইন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানালেন,

স্পেনে ও ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বোচ্চ মঞ্চে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা তার কেমন লাগতো। 

রোনালদোর সঙ্গে তুলনা মেসি যেভাবে ব্যাখ্যা দিলেন

মেসি বলেছেন,

যা ঘটেছিল, তা ছিল সুন্দর ক্রীড়াসুলভ প্রতিদ্বন্দ্বিতা। বিশ্ব ফুটবলে এটা স্বাভাবিক ব্যাপার। আমি ছিলাম বার্সেলোনায় এবং সে রিয়াল মাদ্রিদে। দলগত ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই সবকিছুর জন্য আমরা লড়াই করতাম। তাই লোকেরা সবসময় আমাদের তুলনা করতো।

খেলার মাঠেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল মেসি-রোনালদোর, ছবি : সংগৃহীত

অবশ্য খেলার বাইরে তাদের সম্পর্ক ছিল বেশ ভালো এবং শ্রদ্ধাপূর্ণ। মেসি বলেছেন,

আমাদের সম্পর্ক সবসময় ভালো ও শ্রদ্ধাপূর্ণ ছিল। যা ঘটেছিল সবই ছিল খেলা সম্পর্কিত। ব্যক্তিগত কোনো কিছু না।

মাঠের বাইরে কেমন ছিল সম্পর্ক সে বিষয়েও বলেছেন মেসি, ম্যাচ বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হতো না, তবে আমাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল। এখন আমরা আমাদের জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছি, তবে যা ঘটেছিল তা ছিল একটি সুন্দর ক্রীড়াসুলভ প্রতিদ্বন্দ্বিতা।

মাঠের বাইরে যেমন মেসি-রোনালদো, ছবি : সংগ্রহ থেকে খেলাডটলাইভ সম্পাদিত

বিশ্ব ফুটবলে বর্তমানে অনেক তারকাই উঠে আসছে। কিন্তু মেসি-রোনালদোর মতো প্রতিদ্বন্দ্বিতা দেখতে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। একই সাথে আসন্ন বিশ্বকাপের পর হয়তো অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানাবেন এ দুই তারকা।

Exit mobile version