মেসি আসতে চাইলে স্বাগত, জানালেন স্কালোনি

খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের অধ্যায় শেষ হলেও নতুন ভূমিকায় লিওনেল মেসিকে দলে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। কোচিং স্টাফে যোগ দিতে চাইলে আর্জেন্টাইন অধিনায়ককে স্বাগত জানাতে প্রস্তুত তিনি।

চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামীকাল কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের পর দলটির সহকারী কোচের দায়িত্ব ছাড়বেন ওয়াল্টার স্যামুয়েল। তাঁর বিদায়ের পর মেসিকে কোচিং স্টাফে যুক্ত করার সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় স্কালোনিকে।

জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক… সে আসুক।’

তবে স্কালোনির বিশ্বাস, মেসির খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে না। বরং আরও অনেক বছর মাঠে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যে বিদায় জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।’

অবশ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার আগ্রহ নেই বলে আগেই জানিয়েছেন মেসি। কোচ হওয়ার পরিবর্তে ক্রীড়া ব্যবস্থাপনায় কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনার ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে ও উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি।

spot_imgspot_img
spot_img

Related Articles