বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওডেগার্ডের গোলে মরক্কোর সঙ্গে ড্র নরওয়ের । রবিবার রাতে যুক্তরাষ্ট্রের হ্যারিসনে অনুষ্ঠিত ম্যাচে তারা মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। মরক্কোর পক্ষে দিয়াজ এবং নরওয়ের হয়ে মার্টিন ওডেগার্ড গোল করেন।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল মরক্কো। কিন্তু শেষ পর্যন্ত গোলটি ধরে রাখতে পারেনি। অষ্টম মিনিটে করা মরক্কোর গোল ৭৫ মিনিটে ফিরিয়ে দেয় নরওয়ে।
মরক্কোর দুই খেলোয়াড় আহত
নরওয়েকে রুখে দিলেও ম্যাচটি মরক্কোর জন্য হতাশার কারণ হয়ে থাকতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার নোসাইর মাজরাউই এবং রিয়াল বেতিসের উইঙ্গার আবদে ইজালজোউলি উভয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাদের ইনজুরি মরক্কো দলকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। তাদের ইনজুরি কতটা মারাত্মক, সেরে উঠতে কতদিন লাগবে বা বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা খেলতে পারবেন কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপে গত আসরের সেমিফাইনালিস্ট দল মরক্কো। পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে যায় তারা। বিশ্বকাপ বাছাই তারা দুর্দান্ত পারফর্ম করেছে। অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। ২০২৬ সালে কোনো ম্যাচ হারেনি তারা। টানা ৩০ ম্যাচে অপরাজিত দলটি।

নরওয়ের অবশ্য সময়টা ভালো যাচ্ছে না। বছরের প্রথম প্রীতি ম্যাচেই হেরেছিল তারা। নেদারল্যান্ড ছিল প্রতিপক্ষ। তাদের কাছে হারের পর তিনটি ম্যাচ খেলেছে নরওয়ে। একটাতে জয়, দুটোতে ড্র। মার্চে সুইজারল্যান্ডের সঙ্গেও ড্র করেছিল তারা। এবার করলো মরক্কোর সঙ্গে। তবে গত বছরটা দারুণ সময় পার করেছে।
ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ মরক্কোর
বিশ্বকাপে মরক্কো ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে তাদের সঙ্গে আরও আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। এ ম্যাচটি মাঠে গড়াবে ১৩ জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪ জুন। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। ব্রাজিল শুধু শক্তিশালী প্রতিপক্ষ, ফলে মরক্কোর সামনে এবার সুযোগ থাকছে দূরে যাওয়ার।
বিশ্বকাপে নরওয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আই’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল গুলো সেনেগাল, ইরাক ও ফ্রান্স। ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নরওয়ের মিশন শুরু হবে। ২৬ জুন ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের।
মরক্কো ও নরওয়ের মধ্যে মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে পেছনে ফেলতে পারেনি। এটি ছিল তাদের মধ্যে মুখোমুখি পঞ্চম লড়াই। উভয় দল দুটো করে ম্যাচে জয় পেয়েছে। একটাতে ড্র।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















