মরক্কোর বিশ্বকাপ প্রস্তুতিতে জোড়া চোট, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা । ২০২৬ বিশ্বকাপের অভিযান শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে মরক্কো। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ব্রাজিলের বিপক্ষে দলের প্রথম ম্যাচে নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলির খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
রোববার রাতে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে এই দুই ফুটবলারই চোট পান। ম্যাচের ২৯তম মিনিটে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাজরাউই। অন্যদিকে পায়ে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি রিয়াল বেতিসের উইঙ্গার এজজাজুলি।
দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। ম্যাচ শেষে তিনি বলেন, দুজনই চোট পেয়ে মাঠ ছেড়েছেন এবং তাদের আঘাত কতটা গুরুতর, সেটি জানার অপেক্ষায় আছেন তিনি। এই বিষয়টিই এখন তার সবচেয়ে বড় চিন্তার কারণ।
তবে ড্র হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওয়াহবি। তার মতে, জিততে না পারলেও শক্তিশালী নরওয়ের বিপক্ষে মরক্কো ইতিবাচক কিছু দিক দেখাতে পেরেছে। দলের পারফরম্যান্সের মাধ্যমে ভালো একটি বার্তা দেওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী রোববার ভোরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
আগামী রোববার বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে শক্তি হয়ে ওঠা মরক্কো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে চমকে দিতে পারে বলেও মত অনেকের। অবশ্য হাই-ভোল্টেজ ম্যাচটির আগে নরওয়ের বিপক্ষে মরক্কোর পারফরম্যান্স বিশ্লেষণে দেখা গেছে, দলটি আক্রমণে ভয়ঙ্কর হলেও রক্ষণে এখনো বেশ কিছু দুর্বলতা রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















