রিয়ালে যাওয়ার প্রশ্নে মুখে কুলুপ মরিনহোর

হোসে মরিনহো

এক যুগ আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি হয় হোসে মরিনহোর। আবার সেই স্প্যানিশ ক্লাবে দেখা যেতে পারে এই পর্তুগীজকে। তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে হোসে মরিনহো মুখে কুলুপ এঁটেছেন। কিছুই জানাচ্ছেন না। তবে তাকে নিয়ে আলোচনা থেমে নেই।

রিয়াল মাদ্রিদে বর্তমান কোচের দায়িত্বে আছেন আলভারো আরবেলোয়া। এ বছরের শুরুতে জাভি আলোসোর স্থলাভিষিক্ত হন। মৌসুমে শেষে তার স্থলে দেখা যেতে পারে হোসে মরিনহোকে। এমন একটা ইঙ্গিত দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সম্ভাব্য প্রার্থীদের তালিকাতে থাকা মরিনহোকে প্রাধান্য দিচ্ছেন তিনি।

পেরেজের সঙ্গে কথা

রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে পেরেজের সঙ্গে কথা হয়েছে কিনা মঙ্গলবার সাংবাদিকরা এ বিষয়ে মরিনহোর কাছে জানতে চেয়ে কোনো জবাব পাননি। মরিনহো এ প্রশ্নে নিশ্চুপ থেকেছেন। মরিনহোর সঙ্গে বর্তমানে বেনফিকার যে চুক্তি রয়েছে তা আগামী বছর জুনে শেষ হবে।

হোসে মরিনহো

বেনফিকার ছাড়ার কোনা ইচ্ছা নেই এমন এক কথা কয়েকদিন আগে জানিয়েছেন মরিনহো। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার পর কিছুদিন সময় পাওয়া যাবে। সে সময়ে ভবিষ্যত নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। বেনফিকার মিডফিল্ডার রিচার্ড রিওসের প্রত্যাশা মরিনহো তাদের সঙ্গে থাকবেন।

মরিনহো সম্পর্কে রিওস

মরিনহো মৌসুমে শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিওস বলেন, সত্যি বলতে কি এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যতদূর জানি, তিনি যাবেন না। আশা করছি তিনি আমাদের সঙ্গে থাকবেন।

মরিনহো সম্পর্কে রিওস আরও বলেন, প্রতিদিন আমি তার কাছ থেকে নতুন কিছু শিখছি। তিনি দূর্দান্ত একজন মানুষ। অন্য যে কেনো মানুষের তুলনায় তিনি অনেক বেশি উজ্জ্বীবিত করতে পারেন। তার ক্যারিয়ারটা দূর্দান্ত সাফল্যে ভরা। তিনি কখনো আশষা ছাড়েন না। তিনি আগের মতই সাফল্যের জন্য ক্ষুধার্ত। তার এই চরিত্র আমাকে আরও ভালো করার জন্য উদ্বুদ্ধ করে।

রিয়ালের হয়ে লা লিগা জয়

হোসে মরিনহো ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন। এ সময়ে তিনি একবার লা লিগা শিরোপা জয় করেছেন। একবার কোপা দেল রে এবং একবার সুপার কোপা জয় করেছেন। রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনাতেও ছিলেন মরিনহো। তবে মূল কোচ হিসেবে নয়, সহকারী হিসেবে। সে সময়ে তিনি অনেক বেশি সাফল্যের ভাগিদার হয়েছেন।

Exit mobile version