ছিটকে গেল মুম্বাই-শীর্ষে বেঙ্গালুরু

ছিটকে গেল মুম্বাই-শীর্ষে বেঙ্গালুরু

পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু।

প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ানস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দুই উইকেটে হেরেছে তারা। এই জয়ে বেঙ্গালুরু ১১ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয় শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু।

ছিটকে গেল মুম্বাই

১১ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট পেয়ে ছিটকে গেল মুম্বাই। বাকি তিন ম্যাচ জিতলেও তারা আর পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারবে না। লখনউ সুপার জায়ান্টসও প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিয়েছে। বাকি আট দলেরই সুযোগ আছে প্লে-অফে ওঠার, তাই এখনো কোনো দলের নিশ্চিত হয়নি শেষ চার।

তিলক ভার্মার দৃষ্টিনন্দন ব্যাটিং অ্যাকশন, ছবি : ক্রিকেইনফো

রবিবার রায়পুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মুম্বাই। মাত্র ২৮ রানেই তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন নামান ধীর ও তিলক ভার্মা। এতেই সম্মানজনক পুঁজি গড়ার ভিত পায় মুম্বাই।

নামান ৩২ বলে ৫টি চার, ২টি ছক্কায় ৪৭ রানে সাজঘরে ফেরেন। তিলক ৪২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করলে ২০ ওভারে সাত উইকেটে ১৬৬ রান করতে সক্ষম হয় মুম্বাই। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার চার ওভারে মাত্র ২৩ রান খরচায় চারটি উইকেট নেন।

ভুবনেশ্বরের বোলিং বেঙ্গালুরুকে স্বস্তি দিয়েছে, ছবি : ক্রিকইনফো

জবাব দিতে নেমে বেঙ্গালুরু ৩৯ রানে ৩টি উইকেট হারিয়ে কিছুটা বিপোকেই পড়ে। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন জ্যাকব বেথেল ও ক্রুনাল পান্ডিয়া। বেথেল ২৭ বলে দুই চারে ২৭ রানে বিদায় নিলে নতুন করে বিপদে পড়ে বেঙ্গালুরু।

শেষদিকের রোমাঞ্চকর পরিস্থিতি

অবশ্য একপ্রান্তে ক্রুনাল দুর্দান্ত ব্যাটিং করে বেঙ্গালুরুকে পথ দেখান। ১২ বলে ১টি চার ও ২টি ছয়ে ১৮ রান করে জিতেশ শর্মা তাকে কিছুটা সঙ্গ দিয়ে জুটিতে ৩৭ রান উপহার দিয়েছেন। বাকিরা হয়েছেন চরমভাবে ব্যর্থ।

সে কারণেই শেষ ওভারে গড়িয়েছে ম্যাচ। অবশ্য সংগ্রামী ক্রুনালও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তিনি ৪৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রানে ১৮তম ওভারের শেষ বলে আউট হয়ে যান। এরপর শেষ দুই ওভারে ১৮ রান প্রয়োজন ছিল বেঙ্গালুরুর, সাতজন ব্যাটার তখন সাজঘরে।

ক্রুনাল ৭৩ রানের দারুণ ইনিংস উপহার দেন, ছবি : ক্রিকইনফো

ঘটনাবহুল শেষ ওভারে প্রয়োজনীয় ১৫ রানই তুলে নেয় বেঙ্গালুরু আরেকটি উইকেট হারানো সত্ত্বেও। ২০ ওভারে আট উইকেটে ১৬৭ রান করে মহা গুরুত্বপূর্ণ জয় পায় বেঙ্গালুরু। করবিন বশ চার ওভারে একটি মেডেন দিয়ে ২৬ রানে ৪টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version