জন্মদিনে মুশফিকের ফিফটি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

জন্মদিনে মুশফিকের ফিফটি

ছবি: সংগৃহীত

জন্মদিনে মুশফিকের ফিফটি , পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে এই দিনটি বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের শুভ জন্মদিন। নিজের জন্ম দিনে ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৩২১/৪ মুশফিক ৫০ ও লিটন ২৬ রান নিয়ে অপরাজিত আছেন।

আজ ৯মে ৩৯ বছর বয়সে পা রাখলেন মুশফিকুর রহিম। শুভ জন্মদিন! দিনের খেলা শুরুর আগে মুশফিকের জন্মদিন উদ্‌যাপন করতে কেক কেটেছে বাংলাদেশ দল। জন্মদিনে ফিফটির খোঁজে মাঠে নেমেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। ৮ রানে অন্য প্রান্তে অপরাজিত লিটন দাস। আগের দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

দিনের শেষ সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হলো সাড়ে পাঁচটায়। টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তাতে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। এর আগে টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনের ১০১ ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসের কল্যাণে। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।

Exit mobile version