আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মোস্তাফিজের নতুন বার্তা। দেশের হয়ে ক্রিকেটে সর্বোচ্চটা দিয়ে যেতে চান পেসার মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শহীদ আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক উইকেটের যাত্রা শুরু হয়েছিল ফিজের। ১১ বছর পার করে দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে।

এখন ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত মুস্তাফিজ। খেলেছেন বিশ্বের নানা প্রান্তের লিগে। মায়াবী কাটারের ছোবলে খাবি খাইয়েছেন বাঘা বাঘা ব্যাটারদের।

বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করে থাকলে মোস্তাফিজুর রহমানের শুরুর সময়টা বেশ ভালোভাবেই মনে আছে আপনার। ২০১৫ সালে পাকিস্তান সিরিজে হুট করেই দৃশ্যপটে আগমন ঘটেছিল মোস্তাফিজের। বাকিটা ইতিহাসের পাতায়।

নিজের  আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করার পর ফেসবুক পোস্টে মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! গর্বের সাথে (বাংলাদেশ ক্রিকেটের) এই ব্যাজটি পরিধান করে ১১ বছর পূর্ণ করলাম, যা ছিল ত্যাগ, উন্নতি এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা একটি যাত্রা। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, যাতে আমি দেশের জন্য আমার সর্বোচ্চটা দিতে পারি এবং আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়া মুস্তাফিজ তাক লাগিয়ে দিয়েছিলেন ভারত সিরিজে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট, বিশ্ব চিনেছিল মোস্তাফিজকে। পরে সুযোগ মেলে আইপিএলেও। খেলেছেন পিএসএল, এলপিএলের মত অনেক লিগে। এবার দ্যা হান্ড্রেডেও খেলার সুযোগ পাবেন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে একাদশে ছিলেন, নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে ফিজকে।

Exit mobile version