ঘরের মাঠে নাহিদের আগুনঝরা বোলিংয়ে পুড়ে ছারখার পাকিস্তান মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাহিদের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ১০৪ রানে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দেশের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এটি। রোমাঞ্চ ছড়িয়ে মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এদিন লাঞ্চের আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। আক্রমনে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে তাসকিনের বলে বিদায় নেন ইমাম উল হক। ২ রানে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। লাঞ্চ বিরতিতে ৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৬ রান।

লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে বেশ ভালো জবাব দেয় সফরকারীরা। দ্বিতীয় সেশনে বিদায় নেন আজান ১৫ ও শান মাসুদ ২ রানে। এরপর আব্দুল্লাকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ১১৩ বলে ১১ বাউন্ডারিতে ৬৬ রান করেন তিনি। পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯। এরপর সালমান আঘাকে বিদায় করেন তাসকিন আহমেদ। তিনি ২৬ রান করে সাদমানের হাতে ক্যাচ দেন।
নাহিদের আগুনে বোলিংয়ে চাপে পাকিস্তান
দলীয় ১২১ রানে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। শেষ বিকেলে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন পেসার নাহিদ রানা। তার আগুনে বোলিংয়ে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। চা বিরতির পর ১৫ রান করা সাদকে বিদায় করেন নাহিদ। দলীয় ১৫৩ রানের মাথায় নাহিদের ১৪৮ কিঃমি গতির বোলিংয়ে উড়ে যায় রিজওয়ানের উইকেট।৪৬ বলে ১৫ রান করেন তিনি। এরপর স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন হাসান ১ রানে। পরে নোমান আলীকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা।
৪৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের রান তখন ১৫৮। শেষ ব্যাটার হিসেবে শাহিন শাহকে ফিরিয়ে পঞ্চম উইকেটে তুলে নেন নাহিদ রানা। শাহিন শূণ্য রানে বিদায় নেন। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বল হাতে নাহিদ রানা ৯.৫ ওভারে ৪০ রানে ৫ উইকেট তুলে নেন নাহিদ রানা। এছাড়া তাসকিন ও তাইজুল দুটি করে উইকেট নেন।
মিরপুরে টেস্টের শেষ দিনে লাঞ্চের আগেই পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দেয় টাইগাররা। চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে শেষ দিন সকালে ব্যাংটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান।
চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ ছিল স্বাগতিকদের। নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছিল। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ২২ রান করে বিদায় নেন মুশফিক। হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি। এরপর লিটন দাস ১১ রান করে বিদায় নেন শাহীনের বলে।
সেঞ্চুরি হাতছাড়া শান্তর
তবে সেঞ্চুরির অপেক্ষায় থাকা নাজমুল হোসেন শান্ত নিজের ভুলে বিদায় নেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৫০ বলে সাত বাউন্ডারিতে ৮৭ রান করে নোমান আলীর বলে এলিবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর পেসার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে নেমে ৫ বলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করে বিদায় নেন হাসান আলীর বলে। তবে এবাদত হোসেন ৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের পক্ষে হাসান ও নোমান নেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ প্রথম ইনিংস ৪১৩/১০
- পাকিস্তান প্রথম ইনিংস ৩৮৬/১০
- বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২৪০/৯
- পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৬৩/১০
- ফল: বাংলাদেশ জয় ১০৪ রানে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















