ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগের জয়ে ফাইনালের পথটা উজ্জ্বল করেছে নটিংহাম ফরেস্ট। শুক্রবার নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে। ক্রিস উড পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন।
নটিংহাম ফরেস্ট প্রায় অর্ধযুগ ইউরোপা লিগের ফাইনালে খেলতে পারেনি। এবার সেই সাফল্যের পথে এগিয়ে চলছে দলটি। গত ৪৬ বছরের মধ্যে প্রথমবার তারা ফাইনালের পথে এগিয়ে চলেছে। প্রায় অর্ধযুগ পর ফাইনাল খেলা থেকে মাত্র ৯০ মিনিট দূরে রয়েছে তারা।
নটিংহাম ফরেস্ট সর্বশেষ ১৯৮০ সালে। তার আগের বছরও তারা শিরোপা জয় করেছিল। তারপর থেকে এই ক্লাবটি আর ইউরোপিয়ান লিগ জয় করতে পারেনি। এবার আবার সেই সুযোগ হাতছানি দিচ্ছে তাদের সামনে। সে জন্য পার হতে দুটো বাধা। একটা সেমিফাইনালের ফিরতি লেগ, অপরটি ফাইনাল।
ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে জার্মানির এসসি ফ্রেইবুর্গ বা পর্তুগালের ব্রাহা। দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম লেগের সেমিফাইনালের লড়াইয়ে ব্রাহা এগিয়ে রয়েছে। নিজেদের মাঠের খেলায় তারা ২-১ জয় পেয়েছিল।
ভিলার হতাশা
অ্যাস্টন ভিলার জন্য ম্যাচটি ছিল খুবই হতাশার। প্রিমিয়ার লিগের যাচ্ছেতাই খেললেও ইউরোপা লিগে তারা দারুণ লড়ছিল। খুবই বাজে ছিল অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগের শুরুটা। প্রথম পাঁচে জয়হীন। তার মাঝে দুই ম্যাচে হার। তারপর হঠাৎ করে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে দলটি। পরবর্তী ১৩ ম্যাচে মাত্র একটাতে হার। এরপর আবার সেই বিপর্যয়ের শুরু। পরবর্তী ১৬ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচে জয়। কিন্তু ইউরোপা লিগে নিজেদেরকে তারা অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিল। টানা ৯ ম্যাচে জয়, তারপর নটিংহাম ফরেস্টের কাছে সেমিফাইনালের প্রথম লেগে হার। সাফল্যের পথে ফিরতে এখন ফিরতি লেগে জয়ের বিকল্প নেই বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা দলটির।
অ্যাস্টন ভিলার সুযোগ নষ্ট
অ্যাস্টন ভিলায় শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। নবম মিনিটে ইউরি টিয়েলেমান্স দারুণ এক শট নিয়েছিলেন। কিন্তু ২০ মিটার দূর থেকে তার নেওয়া শট নটিংহাম ফরেস্ট গোলরক্ষক স্টেফান ওরতেগা ফিস্ট করে বল বাইরে পাঠিয়ে দেন। বিরতির আগেও একবার ওরতেগাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল।
মার্টিনেজের কঠিন পরীক্ষা
বিরতির আগে অ্যাস্টন ভিলা গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজকেও একবার কঠিন পরীক্ষা দিতে হয়। বিষ্ময়করভাবে তিনি দলকে রক্ষা করেন। তবে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করতে হয় তাকে।
