অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

ছবি: বিসিবি

অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের । টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে রোববার নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তারের ৩ উইকেটের পর দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টানা দ্বিতীয় ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন নিগার।

এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সাতে সাত জয়। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয়ের পর সুপার সিক্সের ৩ ম্যাচে ৩ জয় তুলে নিল বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল।  

আসরে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তারের ৩ উইকেটের পর দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টানা দ্বিতীয় ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন নিগার।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

Exit mobile version