সেমিতে পাকিস্তানকে নিয়ে সতর্ক বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে কোনো ফরম্যাটেই সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। টি-টোয়েন্টি ফরম্যাটে ঢালাওভাবে পরিবর্তনের পথে হেঁটেছে টিম ম্যানেজমেন্ট। সেই নতুন দলটার সামনেই বাংলাদেশ, এশিয়ান গেমসের সেমিফাইনালে। 

সেই ম্যাচের আগে অবশ্য পাকিস্তান র‍্যাংকিং কিংবা পরিসংখ্যানের দিক থেকে ফেভারিট। তবে সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা করলে পাকিস্তানকে নড়বড়ে বলেই মনে হবে। তা সত্ত্বেও টাইগাররা হালকাভাবে নিতে চায় না এশিয়ান পরাশক্তিদের।

এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে ইয়াসির আলী চৌধুরী রাব্বি বলেন, ‘আমি ওদের নড়বড়ে বলব না, সবাই ভালো দল। মাঠে নামলে সবাই ভালো দল। যে ভালো খেলবে সে-ই জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব ইনশাআল্লাহ। প্রতিটি দলের বিপক্ষেই তো পরিকল্পনা থাকে। টিম প্ল্যানিং নিয়েই মাঠে নামব।’

সেই টিম প্ল্যানিংয়ের ছক কেমন হবে, তারও ধারণা দিয়েছেন ইয়াসির। জানালেন, নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলারই লক্ষ্য টাইগারদের।

তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রতিটি দলের সাথে প্রসেস মেইনটেইন করা উচিৎ আর পজিটিভ ক্রিকেট খেলা উচিৎ। বাকিটা উইকেট দেখে, আবহাওয়ার ওপর নির্ভর করে খেলা যাবে ইনশাআল্লাহ।’

spot_imgspot_img
spot_img

Related Articles