পাকিস্তানের পেনাল্টি মিস, জয় দিয়ে সাফ শুরু ভারতের

সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৬  

সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে ভারত অ-২৩ দল নিয়েও প্রথমার্ধে অনেক গোছানো ফুটবল খেলেছে পাকিস্তানের বিপক্ষে। খেলার ১৩ মিনিটের মাথায় বা-প্রান্ত দিয়ে ভারতের আক্রমন থেকে সুহাইল আহমেদ ভাট গড়ানো ক্রস পেয়ে যান দুরের পোস্টে সুযোগ সন্ধানী খেলোয়াড় সুহাইল আহমেদ ভাট একেবারেই আনমার্ক ছিলেন সুযোগটা কাজে লাগি দারুন প্লেসিং শটে বল কাছের পোস্টে জালে জড়ালে গোলের সূচনা হয় ভারতের। কিন্তু পাকিস্তান গোলের সুযোগ পেয়েও প্রথমার্ধে শায়াক পেনাল্টি মিস করলে ভারত ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ।

সাফ ফুটবলে পাকিস্তান এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি, নিজ দেশে ২ বার আয়োজন করেও   শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে প্রতিপক্ষের শিরোপা উঁচিয়ে ধরা। আর এবার তো সাফকে পাখির চোখ করেছে বাংলাদেশ। তবে ভারত যেহেতু ২য় সারির দল পাঠিয়েছে সেই সুযোগটা পাকিস্তান নিতে পারে কিনা সেটাই ছিল দেখার বিষয় কিন্তু প্রথমার্ধে যেভাবে একচ্ছত্র আধিপত্য ধরে রেখে খেলেছে তাতেই অনুমান করা গিয়েছিল যে ম্যাচে ভারত জয় লাভ করতে যাচ্ছে। ম্যাচের বয়স যখন ১৯ মিনিট তখন মোহাম্মদ সোহাইলের অ্যাসিস্ট থেকে দারুন বল পেয়ে যান প্রথম গোল দাতা সুহাইল আহমেদ ভাট কোন ভুল না করে বল জড়িয়ে দেন জালে। ২-০ গোলে এগিয়ে যায় ভারত।  ২ গোল পেয়ে ভারত আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় আর তাতেই কোন ঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ৩১ মিনিটে কিপগেন নিজের ১ম এবং দলীয় তৃতীয় গোল করলে ভারত গোলের শেষ পেরেক ঠুকে পাকিস্তানের জালে।

দ্বিতীয়ার্ধেও ভারত গোছানো ফুটবল দিয়ে শুরু করে। পাকিস্তান দল ও যেন খেলতে হবে তাই খেলা মাঝে মধ্যে প্রতি আক্রমন নির্ভর খেলে। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমন হলেও গোলের সম্ভাবনা খুব একটা সৃষ্টি করতে পারেনি তবে ৫৭ মিনিটে বা-প্রান্ত দিয়ে আক্রমন থেকে পেনাল্টি এরিয়ার মধ্যে বল পেয়ে যান বদলি অ্যারন আব্দুল্লাহ কিন্তু দুরের পোস্টে প্লেসিং শট নিলে সামান্যের মিস হয়। এরপর পাকিস্তান কিছুটা মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিলনা কিন্তু খেলার দর্শকরা যখন ধরেই নিয়েছে পাকিস্তান হারতে যাচ্ছে ৩-০ ব্যবধানে ঠিক তখনই অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় নাজিব ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের ২ এবং ৩ মিনিটে ১ মিনিটের ব্যবধানে ২টি গোল করে চমক দেখায় আর তাতেই প্রাণ ফিরে পায় পাকিস্তান এরপর নাজিব সমতা ফেরানোর চেষ্টা করলে সময়ের অভাবে শেষ হয় খেলা আর শান্তনার দুটি গোল নিয়েই পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

পাকিস্তানের পেনাল্টি মিস, জয় দিয়ে সাফ শুরু ভারতের।
ভারত পাকিস্তান ম্যাচের ২য় অর্ধের খেলার দৃশ্য

 ‍ভারত বর্তমান চ্যাম্পিয়নের মতই জয় দিয়ে শুরু করলো ১৫তম সাফ ফুটবল। ভারতের পরের ম্যাচ ২ বারের চ্যাম্পিয়ন মালদ্বীপের সাথে ১১ নভেম্বর। আর আজ রাত ৮টায় বাংলাদেশে সাফে জয়ের মিশন শুরু করবে ভুটানের সাথে। বাংলাদেশে বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি মাঠ থেকে সম্প্রচার করে মধ্যম তরঙ্গ ৬৩০ কিঃহাঃ এবং বেতার ওয়েবসাইট ও অ্যাপে।

spot_imgspot_img
spot_img

Related Articles