ফুটবল ইতিহাসে অন্যতম এক অদ্ভুত আর নজিরবিহীন ঘটনা
ফুটবল ইতিহাসে অন্যতম এক অদ্ভুত আর নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ২০২৬-এর বিশ্বকাপ! সাধারণত ফাউল, মারামারি বা রেফারির সাথে তর্ক করার জন্য লাল কার্ড দেওয়া হলেও, প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেওয়ার কারণ হলো স্রেফ হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অপরাধে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫’+৩’ মিনিটে) যখন প্যারাগুয়ে ১-০ গোলে এগিয়ে থেকে স্বস্তিতে ছিল, ঠিক তখনই ঘটে এই ঘটনা। মাঠের অন্য এক খেলোয়াড়ের সাথে হাত দিয়ে মুখ লুকিয়ে কিছু বলছিলেন আলমিরন। কিন্তু বর্তমান ফুটবলে বর্ণবাদ, ম্যাচ ফিক্সিং বা চরম আপত্তিকর স্লেজিং বন্ধ করতে মুখ লুকিয়ে কথা বলার ওপর কঠোর নজরদারি রাখা হয়।
প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে লাল কার্ড
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) রুমে থাকা ম্যাচ অফিশিয়ালদের চোখে বিষয়টি ধরা পড়ে। স্ক্রিনে রিভিউ দেখার পর অন-ফিল্ড রেফারি এসে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
১-০ গোলে এগিয়ে থেকেও আলমিরনের এই অবিবেচকের মতো কাণ্ডে প্যারাগুয়ে ম্যাচ শুরুর আগেই ১০ জনের দলে পরিণত হয়, যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















