ইনজুরিতে ছিটকে গেলেন পাথুম নিশাঙ্কা

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার। তাঁর পরিবর্তে ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা। টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডেতে খেলা হয়নি ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের।

পাথুম নিশাঙ্কার অনুপস্থিতি পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পর্যাপ্ত সুস্থ হতে না পারায় দল থেকে ছিটকে গেছেন এই ওপেনার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন লাহিরু উদারা। পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এসেছে তার সামনে।

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কা সীমতি ভারের ম্যাচগুলোতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নিশাঙ্কা। সেই চোট কাটিয়ে ত্রিদেশীয় সিরিজে ফেরার কথা থাকলেও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে ১৬ সদস্যের দলে রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত সুস্থ হয়ে না ওঠায় তাকে বাদ দিয়েই দল গড়তে হলো শ্রীলঙ্কাকে।

ইনজুরিতে ছিটকে গেলেন পাথুম নিশাঙ্কা
ফিল্ডিংয়ে নিশাঙ্কা

নিশাঙ্কার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতি। ২০২৪ সাল থেকে ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি রান করেছেন কেবল অধিনায়ক কুশাল মেন্ডিস। এই সময়ে নিশাঙ্কা ১৩২৪ রান করেছেন। সীমিত ওভারের ক্রিকেটে সারা বছরই ধারাবাহিকতার অভাবে ভুগছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা।

উদারার সামনে সুযোগ

নিশাঙ্কার পরিবর্তে দলে ডাক পাওয়া লাহিরু উদারার সামনে এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি টেস্ট ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে এখনো ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি তার।

উদারার সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে এই সুযোগ এনে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৫৫ বলে ৯১ রানে একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজে শ্রীলঙ্কার কোনো ব্যাটারের এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। সাদা বলের ক্রিকেটে সেই পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles