২০২৬ সালের গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি

ইউরোপের বর্ষসেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের স্বীকৃতি হিসেবে দেওয়া ২০২৬ সালের গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সেই ক্যারিয়ারে বড় এই অর্জন যোগ করেছেন তিনি। দীর্ঘ আট বছর পর প্রথম ডিফেন্ডার হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন কুবারসি।

ইউরোপের ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ী। প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে পুরস্কারটি নিজের করে নেন বার্সেলোনার এই প্রতিভাবান ডিফেন্ডার।

এর আগে ২০১৮ সালে ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট সর্বশেষ ডিফেন্ডার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতেছিলেন। কুবারসির এই অর্জনের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের শ্রেষ্ঠত্বের মঞ্চে বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল। ২০২১ সাল থেকে শুরু করে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল এই পুরস্কার জিতেছেন।

এদিকে কুবারসির হাত ধরে স্পেনের ফুটবল ইতিহাসে গোল্ডেন বয় পুরস্কারজয়ীর সংখ্যা দাঁড়াল ছয়ে। তরুণ বয়সেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

spot_imgspot_img
spot_img

Related Articles