পিএসজি নাকি আর্সেনাল- কে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে?

পিএসজি নাকি আর্সেনাল- কে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

পিএসজি নাকি আর্সেনাল- কে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

নির্ধারিত হয়ে গেলো এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দল। আগামী ৩০ মে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরাশি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। এবারের ফাইনাল ঘিরে বিশ্ব ফুটবলে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি এবং কৌশলগত শক্তি বিবেচনায় কে এগিয়ে? পিএসজি নাকি আর্সেনাল ? শুরু হয়েছে বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী।

বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম পলিমার্কেট এর গাণিতিক পূর্বাভাসে ফাইনালের ফেবারিট হিসেবে এগিয়ে রাখা হয়েছে পিএসজিকে। পরিসংখ্যান অনুযায়ী, ফরাশি জায়ান্টদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ শতাংশ। অন্যদিকে, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বপ্ন দেখা আর্সেনালের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ৪৩ শতাংশ।

আরতেতার আর্সেনাল এখন ইউরোপের অন্যতম সেরা

তবে সংখ্যার হিসাব পিএসজির দিকে ঝুঁকে থাকলেও, বাস্তবতার লড়াই যে সহজ হবে না তা ভালো করেই জানেন ফুটবল বিশ্লেষকরা। কারণ চলতি মৌসুমে মাইকেল আরতেতা’র অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে আর্সেনাল। আক্রমণভাগের গতি, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং সংগঠিত রক্ষণভাগ সব মিলিয়ে ইংলিশ ক্লাবটি এখন ইউরোপের অন্যতম ভয়ংকর দলে পরিণত হয়েছে।

বিশেষ করে সেমিফাইনালে আতলেতেকিা মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। দীর্ঘ অপেক্ষার পর আবার ইউরোপ সেরার মঞ্চে ফিরে গানাররা এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে পুরো টুর্নামেন্টজুড়েই। লুইস এনরিকের অধীনে দলটি শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। ওসমান দেম্বেলে ও জর্জিয়ান ফুটবলার খভিচা কাভারাটস্খেলিয়া এবং তরুণ তারকাদের সমন্বয়ে গড়া দলটি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বিখ্যাত পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফাইনাল। দুই দলই মাঠে নামবে নিজেদের ইতিহাসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে।

পরিসংখ্যান পিএসজিকে সামান্য এগিয়ে রাখলেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব। তাই ফাইনালের আগে নিশ্চিত করে কিছুই বলতে চাইছেন না বিশ্লেষকরাও। তাদের মতে, এই ম্যাচে নির্ধারক হতে পারে মানসিক দৃঢ়তা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা।

Exit mobile version