টানা দ্বিতীয় হার পাঞ্জাবের দুর্বার এগিয়ে চলার পর। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ছয় উইকেটের হার দেখে তারা টানা সাত ম্যাচ অপরাজেয় থাকার পর। এবার গুজরাট টাইটান্সের কাছে চার উইকেটে হেরেছে তারা রবিবার আহমেদাবাদে। তবু ৯ ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পাঞ্জাব কিংস।
এবার টানা দ্বিতীয় হার পাঞ্জাবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিছুটা অবিশ্বাস্যই। কারণ, ফর্মের তুঙ্গে আছে দলটির ক্রিকেটাররা। কিন্তু রাজস্থানের কাছে হারটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবার ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে হেরেছে তারা
মাত্র ৪৭ রানেই ৫টি উইকেট হারিয়ে ফেলে এদিন পাঞ্জাব। এরপর সুরিয়াংশ শেরগে ও মার্কান স্টয়নিস ৭৯ রানের জুটি গড়েন। সুরিয়াংশ ২৯ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রান করেন। তিনি আউট হওয়ার কিছুক্ষণ পরই স্টয়নিস সাজঘরে ফেরেন।
টানা দ্বিতীয় হার পাঞ্জাবের
স্টয়নিস ৩১ বলে ৫টি চার, ১টি ছয়ে ৪০ রান করেন। পরে মার্কো ইয়ানসেন ১১ বলে ১টি করে চার-ছয়ে ২০ রানের একটি ক্যামিও খেলেছেন। আর সে কারণেই মাঝাড়ি মানের একটি সংগ্রহ পায় পাঞ্জাব। জ্যাসন হোল্ডার চার ওভারে ২৪ রানে নেন ৪টি উইকেট।
এ ছাড়া কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে শুবমান গিলের (৫) উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সাই সুদর্শন ও জস বাটলার।
২২ বলে ১টি চার, ২টি ছয়ে বাটলার ২৬ রানে আউট হলেও অর্ধশতক হাঁকান সুদর্শন। তিনি ৪১ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৫৭ রানে সাজঘরে ফিরলেও ততক্ষণে চার উইকেটে ১২৪ রানে পৌঁছে গেছে গুজরাট ১৪.৫ ওভারে।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ছয় উইকেটে ১৬৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় গুজরাট। ওয়াশিংটন সুন্দর ২৩ বলে ৫টি চার, ১টি ছয়ে ৪০ রানে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট নেন বিজয় কুমার বৈশাখ ও অর্শদীপ সিং।
সংক্ষিপ্ত স্কোর
পাঞ্জাব- ১৬৩/৯; ২০ ওভার (সুরিয়াংশ ৫৭, স্টয়নিস ৪০, ইয়ানসেন ২০, শ্রেয়াস ১৯; হোল্ডার ৪/২৪, রাবাদা ২/২২, সিরাজ ২/২৮)।
গুজরাট- ১৬৭/৬; ১৯.৫ ওভার (সুদর্শন ৫৭, ওয়াশিংটন ৪০*, বাটলার ২৬; অর্শদীপ ২/২৪, বিজয়কুমার ২/৩১)।
ফল : গুজরাট টাইটান্স ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জ্যাসন হোল্ডার।
