লখনউকে হারিয়ে টেবিলের শীর্ষে পাঞ্জাব

লখনউকে হারিয়ে টেবিলের শীর্ষে পাঞ্জাব

প্রিয়ংশ আর্য ১৯ বলে অর্ধশতক পূর্ণ করেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে পাঞ্জাব কিংস। টানা ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় তারা আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ম্যাচে লখনউকে হারিয়ে টেবিলের শীর্ষে পাঞ্জাব এদিন তারা লখনউ সুপার জায়ান্টস-কে ৫৪ রানে পরাজিত করে।

যদিও টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাঞ্জাবের। ওপেনার প্রভসিমরান সিং দ্রুত বিদায় নিলে কিছুটা চাপ তৈরি হয় দলের ওপর। তবে সেই চাপ কাটিয়ে ওঠেন তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কুপার কনোলি। দ্বিতীয় উইকেটে এই দুই বাঁহাতি ব্যাটার গড়ে তোলেন এক বিধ্বংসী জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুরোপুরি।

মাত্র ১৩.২ ওভারে ১৮২ রানের অবিশ্বাস্য জুটি গড়ে লখনৌর বোলারদের কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন তারা। প্রিয়াংশ আর্য খেলেন ৩৭ বলে ৯৩ রানের এক ঝলমলে ইনিংস। যেখানে ছিল ৪টি চার ও ৯টি বিশাল ছক্কা। অন্যদিকে কনোলি ৪৬ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। উভয় ব্যাটারই সমানতালে আক্রমণ চালিয়ে যান প্রতিপক্ষের বোলিং লাইনে।

এই জুটির দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়ে শেষ দিকে আরও গতি বাড়ায় পাঞ্জাব। মার্কাস স্টয়নিস ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন। আর শশাঙ্ক সিংয়ের সংক্ষিপ্ত কিন্তু ৬ বলে ১৭ রানের ঝড়ো ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। চলতি মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর।

বড় টার্গেট

বড় লক্ষ্য তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস-এর শুরুটা খারায় হয়নি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ধীরে ধীরে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে তারা। আয়ুশ বাদোনি ৩৫ ও মিচেল মার্শ ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।

অধিনায়ক রিশভ পন্থ ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন। কিন্তু আর্শদ্বীপ এর নিখুঁত ইয়র্কারে আউট হয়ে গেলে সেই আশা ভেঙে যায়। এরপর নিকোলাস পুরান দ্রুত বিদায় নিলে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায় লখনউয়ের।

শেষদিকে এইডেন মার্করাম অপরাজিত ৪২ রান করলেও তাতে আর ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়নি লখনউয়ের। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানেই থামে তাদের ইনিংস।

সংক্ষিপ্ত ইনিংস

Exit mobile version