২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে হতে পারে !

২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে হতে পারে!

ঢাকার পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবি ও সরকারের।

২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে হতে পারে ! ঢাকার পূর্বাচল স্টেডিয়ামে এনসিজিতে অন্যান্য খেলার সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সাথে এই স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি ও সরকার।

এতদিন শুধু ক্রিকেটের পরিকল্পনা থাকলেও এবার ক্রিকেটের সাথে অন্য খেলাকেও সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন তামিম এবং আমিনুল দুজনই।

এছাড়া শুরুর ডিজাইন থেকে কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন তামিম ইকবাল। শুধু পরিবর্তন করতেই নয়, দরকারেই আনা হচ্ছে পরিবর্তন।  ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি। পূর্বাচলের এই স্টেডিয়ামের পরিকল্পনা, কাজ শুরু হয়েছে বেশ আগে।

যদিও এখনও তেমন আশানুরূপ অগ্রগতি হয়নি। ২০৩১ সালের বিশ্বকাপকে মাথায় রেখেই এই স্টেডিয়ামকে প্রস্তুত করতে চায় বিসিবি। যে কারণে এখন থেকেই কাজ শুরু করা বেশ জরুরি। বর্তমানে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন আমিনুল হক। তামিম, আমিনুল, সাথে বেশ কিছু বোর্ড কর্তা এবং সরকারি কর্তারা মিলে আজ (১৮ এপ্রিল) পূর্বাচলের স্টেডিয়ামের কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আমিনুল, তামিম দুজনই।

স্টেডিয়ামের মূল নকশায় পরিবর্তনের ঘোষণা তামিম ইকবালের

এতদিন শুধু ক্রিকেটের পরিকল্পনা থাকলেও এবার ক্রিকেটের সাথে অন্য খেলাকেও সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন তামিম এবং আমিনুল দুজনই। এছাড়া শুরুর ডিজাইন থেকে কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন তামিম ইকবাল। শুধু পরিবর্তন করতেই নয়, দরকারেই আনা হচ্ছে পরিবর্তন।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেছেন,

এটা অনেক বড় প্রোপার্টি, আমাদের টার্গেট থাকবে ক্রিকেটের সাথে যেন কিছু কিছু খেলাকে যদি যোগ করে নিতে পারি, এটা আমাদের খেলাধুলার জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো, আর্থিকভাবে, এটা আমাদেরও দায়িত্ব, খেলাধুলার যত্ন নেওয়া

২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে হতে পারে !

এটা মাননীয় মন্ত্রী খুব সুন্দর করে বলেছেন, কোন কোন খেলাকে আনা দরকার। যারা ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করব, যদি দরকার হয় অন্য কারও সাথে কথা বলা দরকার হয়, তাহলে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় বিনিয়োগ দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।

সাথে থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন,

আসলে আমাদের এই পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত মাঠটি, এখানে তো ক্রিকেট স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে বিভিন্ন খেলার পারপাস সার্ভ করার পরিকল্পনা রয়েছে। এখানে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ, উর্ধ্বতন কর্মকর্তাসহ সবার সাথে বসেছি, তারা পুরো বিষয়টি আমাদের জানিয়েছেন।

আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, সাথে মাল্টিপারপাস বিভিন্ন খেলার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, সরকারের পক্ষ থেকে পদক্ষেপগুলো খুব দ্রুত সময়ে নিব ইনশাআল্লাহ।

Exit mobile version