পাকিস্তানের বিপক্ষে টেস্টে পেসার নাহিদ রানাকে নিয়ে খুবই আশাবাদী-শান্ত । পেসার নাহিদ রানা ক্যারিয়ারের ১০ টেস্টের ৯টিই খেলেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। তবু অধিনায়কের রোমাঞ্চ এখনও তরতাজা। এমন একজন গতিময় বোলারকে দলে পেয়ে দারুণ শিহরিত শান্ত। নাহিদকে উপযুক্তভাবে কাজে লাগানোর বিশ্বাসও তার পুরোপুরি আছে। দুজনের সম্পর্ক যে বহু বছরের!
তবে বাংলাদেশের ক্রিকেট নাহিদ রানাকে চিনতে শুরু করেছে কয়েক বছর ধরে। কিন্তু শান্তর সঙ্গে তার সংযোগ অনেক বছরের। দুজনের বেড়ে ওঠার জায়গাটা যে একই! চাঁপাইনবাবগঞ্জের নাহিদ যখন বিভিন্ন ধাপ পেরিয়ে উঠে আসছেন, সেই প্রক্রিয়া কাছ থেকেই দেখেছেন রাজশাহীর শান্ত।
২৩ বছর বয়সী ফাস্ট বোলারকে তাই খুব ভালো করেই চেনন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান, জানেন শক্তি-দুর্বলতার জায়গা গুলি। সময়ের পরিক্রমায় নাহিদ এখন দেশের ফাস্ট বোলিং সেনসেশন, দেশের ইতিহাসের দ্রুততম বোলার। গতিময় বোলার বলেই তাকে ঠিকভাবে কাজে লাগানো জরুরি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শুরুর আগের দিন বৃহস্পতিবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,
নাহিদের সবকিছু ভালোভাবে বোঝেন বলেই তাকে ব্যবহার করার ধরনটাও তিনি জানেন।
এছাড়া তিনি বলেন,
রানাকে একদম আমি ছোট থেকে চিনি। একদমই ছোট থেকে, হয়তো কেউ তখন জানতও না ওর কথা। কাজেই আমি জানি আসলে ও কী চিন্তা করে বা ও কীভাবে আসলে নিজেকে তৈরি করে এবং ও কী চায়। এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে ব্যবহার করার ক্ষেত্রে আসলে আমার কোনো সংশয় নেই।
তবে ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় টেস্টে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল নাহিদের দারুণ স্পেল। সময়ের সঙ্গে তিনি এখন আরও পরিণত। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে ও পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। টেস্ট ক্রিকেটেও তার শুরুটা হয়েছে বেশ আশা জাগানিয়া।
শান্তর আশা, আগুনে বোলিংয়ের সেই হলকা এভাবেই ছড়িয়ে যাবেন তরুণ ফাস্ট বোলার। তিনি আরও বলেন,
সবশেষ যে কয়টা টেস্ট ম্যাচে নাহিদ ছিল, সব গুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। ও এখনও নতুন টেস্ট ক্রিকেটে। তবে খুবই রোমাঞ্চকর।
এছাড়া তিনি বলেন,‘ একজন অধিনায়কের যখন এই ধরণের একটা এক্সপ্রেস পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। আশা করব যে, এই সিরিজে ও নিজের ওই সেরাটা দেবে এবং আমি খুবই আশাবাদী, ও যে ফর্মে আছে এখন, এটা ধরে রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















