আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন রশিদ খান । আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটি বৃহস্পতিবার ৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগান দলের স্কোয়াড ঘোষণা করেছে।
দলে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরান, যিনি এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন, একটি কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে রশিদ খানের পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবদিন নাইব এবং উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক, যারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ ছিলেন, আসন্ন সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। অন্যদিকে তরুণ ওপেনার ও উইকেটরক্ষক নূর রহমান, বাঁহাতি স্পিনার শরফউদ্দিন আশরফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমদ মালিক টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
ফরিদ আহমদ মালিক ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন। এছাড়া ডানহাতি পেসার জিয়াউর রহমান শরীফি প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। এছাড়া বিলাল সামি, যিনি তার শেষ ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন, তিনি ওয়ানডে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন এবং টি-টোয়েন্টি দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবেও রাখা হয়েছে।
রিজার্ভ তালিকায় খারোটি-এজাজ
তার সঙ্গে নাঙ্গিয়াল খারোটি ও এজাজ আহমদজাই টি-টোয়েন্টি দলের রিজার্ভ তালিকায় রয়েছেন। অন্যদিকে বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি এবং কাইস আহমদ ওয়ানডে দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির চেয়ারম্যান আহমদ শাহ সোলায়মানখেল বলেন, রশিদ খান অধিনায়ক হিসেবে আফগান দলকে অনেক বড় সাফল্য এনে দিয়েছেন। এর মধ্যে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্স এবং সেমিফাইনালে পৌঁছানো অন্যতম।’
এছাড়া তিনি বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের কারণে টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।
তিনি আরও বলেন,
ইব্রাহিম জাদরান আগে রশিদ খানের সহকারী ছিলেন, এখন তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। রশিদ খানের অবদানের জন্য বোর্ড আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের সাফল্য কামনা করেছে।
তিনি যোগ করেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী আগামী দুইটি বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করা হচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডঃ ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান (উইকেটরক্ষক), সিদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়াউর রহমান শরীফি, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ: নাঙ্গিয়াল খারোটি, বিলাল সামি ও এজাজ আহমদজাই।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডঃ হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ ও ইকরাম আলিখেল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, মোহাম্মদ গজনফর, জিয়াউর রহমান শরীফি, ফরিদ আহমদ মালিক ও বিলাল সামি।
রিজার্ভ: কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও বশির আহমদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














