পাকিস্তান ক্রিকেটের চুক্তির তালিকায় নেই রিজওয়ান-শান-সাইম

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৮ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কেবল সালমান আগা ও বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সবচেয়ে বড় চমক হয়ে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। এ ছাড়া চুক্তির বাইরে রাখা হয়েছে হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।

শনিবার (২১ নভেম্বর) ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। আগেরবারের তুলনায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে ৮ জন। অপরদিকে চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ফরম্যাটভিত্তিক চুক্তি চালু করা হয়েছে। পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।

ক্যাটাগরিগুলো হলো:

AB: টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার।

A: শুধু টেস্ট ক্রিকেটার।

BC: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার।

C: শুধু টি-টোয়েন্টি ক্রিকেটার।

D: উন্নয়ন পর্যায়ে থাকা তরুণ ক্রিকেটার।

নতুন এই কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এর আগে গত জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চুক্তির বাইরে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।

spot_imgspot_img
spot_img

Related Articles