রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর, ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। আজ রাতে লিগের শেষ ম্যাচে দামাকের বিপক্ষে ৪- গোলের জয় পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সৌদি ক্লাবটিতে আসার পর এই পর্তুগিজ সুপারস্টারের এটাই প্রথম শীর্ষ পর্যায়ের শিরোপা।

আগের ম্যাচেই শিরোপা জেতা সম্ভব ছিল, কিন্তু হয়নি। এবার রোনালদোর জোড়া গোলে চরম প্রতিপক্ষ আল হিলালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হল আল নাসর। এর আগে ১৪টি অফিসিয়াল ট্রফি জেতার সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে সিআর সেভেনের। অবশেষে ১৫তম চেষ্টায় সৌদি আরবে আসার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেলেন তিনি।

এবার সৌদি প্রো লিগে দারুণ ফর্মে আছেন রোনালদো। তাই বয়স ৪১ হয়ে গেলেও তাকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে নামা নিশ্চিত হওয়ার পরই জ্বলে উঠলেন আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোলের বিশ্ব রেকর্ডধারী এই ফরোয়ার্ড।

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়ে স্বস্তি নাসরের

দামাকের বিপক্ষে শুধু হারলেই শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল নাসরের। বৃহস্পতিবার রাতে হিলালও ১-০ গোলে ফায়হার বিপক্ষে জয় পেয়েছে। কিন্তু সাদিও মানের করা  ৩৩ মিনিটের গোলে এগিয়ে যায় নাসর।

রোনালদো চোখেমুখে আনন্দের ঝিলিক, ছবি : সংগৃহীত

মাত্র ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোর দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিট) কিংসলে কোম্যান গোল করে লিড দ্বিগুণ করেন। তবে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে ব্যবধান কমিয়ে ফেলে দামাক।

সমতায় ফিরতে চেষ্টা চালায় দামাক। কিন্তু রোনালদো জ্বলে ওঠেন। তিনি ম্যাচের ৬২ মিনিটে প্রথম গোলটি করে নাসরকে ৩-১ গোলে এগিয়ে নেন। ৮০ মিনিটের সময় আবার লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। শেষ পর্যন্ত ৪-১ গোলেই জয় পায় নাসর।

সৌদি প্রো লিগ শেষ হয়েছে এদিন। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল রানার্সআপ।

পুরষ্কার বিতরণীতে সিআর সেভেন, ছবি : সংগৃহীত

২০২০ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে সর্বশেষ শিরোপা জেতার স্বাদ নিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার আগে ও পরে আর কোনো শীর্ষ পর্যায়ের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। যদিও ২০২৩ সালে আরব কাপ জিতেছেন তিনি নাসরের হয়ে। এখন জিতলেন ক্যারিয়ারের ৩৬তম শিরোপা।

এবার সৌদি প্রো লিগে ৩০ ম্যাচ খেলে ২৮টি গোল করেছেন রোনালদো। সবমিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারে গোল সংখ্যা ৯৭৩টি।  

Exit mobile version