হেরে সাইফের আফসোস ব্যাটিং ধস নিয়ে

হেরে সাইফের আফসোস ব্যাটিং ধস নিয়ে

ব্যাটিং ধস নিয়ে সাইফের আফসোস।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে হেরে সাইফের আফসোস বাংলাদেশ দলের ব্যাটিং ধস নিয়ে। শেষদিকে মাত্র ৩৭ রানে ছয়টি উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৭ রান করা সাইফ হাসান আক্ষেপ করেছেন এই ব্যাটিং ধস নিয়েই। আর ৫৫ রান করা তাওহিদ হৃদয়কে কেউ সঙ্গ দিতে না পারার জন্য হতাশা ব্যক্ত করেছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।

২৬  রানে নিউজিল্যান্ডের কাছে হেরে সাইফের বড় আফসোস তাওহিদকে কেউ সঙ্গ দিতে পারেননি সেটা নিয়ে। ব্যাটিং ধস নিয়ে তিনি বলেছেন,

অবশ্যই, এটা তো দৃশ্যমান ছিল। কিন্তু আমার মনে হয় উইকেট গুলো পড়াতেও অনেক প্রভাব পড়েছে। হৃদয় ছিল, যদি আমরা ব্যাটাররা ওকে আরেকটু সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তোবা সহজ হতো।

ডানহাতি এই ওপেনার জানিয়েছেন উইকেট কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন,‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।

শেষদিকে ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের, ছবি : সংগৃহীত

উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু হতো মনে করেন তিনি, ‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। তবে আমার মনে হয় আমরা যদি একটু ভালো মতো মানিয়ে নিতে পারতাম।

হেরে সাইফের আফসোস

কিছু ভুল সময়ে বাংলাদেশের উইকেট পড়েছে বলে মনে করেন সাইফ। উদাহরণ টানতে গিয়ে তিনি বলেন,

যেমন আমার উইকেটটা, আমি যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, আরেকটু সহজ হতো। সেট ব্যাটারের জন্য একটু সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমাদের মানিয়ে নিতে হবে।

নিজের ৫৭ রান নিয়েও খুশি নন সাইফ। জানান ইনিংস বড় করার কথা, ‘চাপ না আসলে। প্রস্তুতি ম্যাচে আমি ভালো অনুভব করছিলাম। ব্যাটিং খুব স্বস্তিদায়ক লাগছিল। ওরকম কোনো চাপ ছিল না। কিন্তু এখানে যদি আমি আরেকটু এগিয়ে যেতে পারতাম দলের জন্য অনেক সহায়ক হতো।

এদিন বেশ কয়েকটি ক্যাচও মিস করে বাংলাদেশ। সাইফ নিজেও করেছেন, এনিয়ে তার কথা, ‘হতেই পারে। ক্যাচ মিস যেহেতু হয়েছে, ওইখান থেকে কিছু রান যোগ হয়েছে। যদি ক্যাচগুলো হতো ঠিকঠাক নিতে পারতাম তাহলে আরও কম রান হতো। এটা খেলার অংশ।

Exit mobile version