আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ভারতে আটকা পড়েছেন ক্যারিবিয়ানরা। ভারত থেকে বাড়ি ফিরতে ছটফট করছেন স্যামি । বিশ্বকাপের সুপার এইটেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ পর্ব। চলমান মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের কারণে বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়েছে। ফলে ভারত থেকে দেশে ফিরতে পারছেন না ক্রিকেটাররা।
দীর্ঘদিনের মিশন শেষে ক্রিকেটারদের এবার থাকার কথা ছিল বাড়ি। তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ-ক্রিকেটাররা এখনও ভারতে আটকে আছেন। তাই ভারত থেকে অসহায় কণ্ঠে এবার কোচ ড্যারেন স্যামির কণ্ঠে ফুটে উঠল বাড়ি ফেরার আকুতি।
ভারতে আটকা উইন্ডিজ ও জিম্বাবুয়ে দল
ভারত থেকে বাড়ি ফিরতে অল্প কয়েক শব্দে ছোট্ট একটা টুইট। তবে এক্সে দেওয়া স্যামির এই বার্তায়ই স্পষ্ট, সময়টা কতটা বিষিয়ে উঠেছে। তিনি লিখেছেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে আক্রান্ত হওয়া প্রথম দল নয়। এর আগে জিম্বাবুয়েও আটকা পড়েছে ভারতে ৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি সিকান্দার রাজাদের।
ওয়েস্ট ইন্ডিজও ভারতের কাছে হেরে বিদায় নিলেও এখনও দেশের পথ ধরতে পারেনি। আটকে পড়া দল দুটি কবে দেশে ফিরতে পারবে তা এখনো অজানা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতার জেরে সৃষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে দেশে ফেরার সময়সূচি পেছাতে হয়েছে ক্যারিবীয়দের।
এ বিষয়ে সিডব্লিউআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দল ও সহায়ক স্টাফদের জন্য যত দ্রুত সম্ভব নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে আমরা আইসিসি, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং এয়ারলাইনস অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমাদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সর্বোচ্চ অগ্রাধিকার।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দল বর্তমানে ভারতে অবস্থান করছে এবং সবাই নিরাপদ ও সুস্থ আছেন। পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি। ভ্রমণ সংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থা নিশ্চিত হলে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।
জিম্বাবুয়ে বা ক্যারিবীয় দলের সদস্যরা এখন যেন মহীনের ঘোড়াগুলির সেই গানের মতোই যেন আটকে পড়া উতলা প্রাণ। আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রাণ, বিদেশ বিভূঁইয়ে পড়ে আছি তবু ছাড়ে না কেন ছাড়ে না পিছুটান!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














