Home Blog Page 45

৬৪ রানে অলআউট বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে যে আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ, প্রথম ইনিংসেই তা বড় ধাক্কা খেল। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ৩৪ ওভার ব্যাট করেছে সফরকারীরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। তিন ব্যাটারই ফেরেন কোনো রান না করে।

এরপর মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। লিটন দাসও ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। মাত্র ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিজের প্রথম ২২ বলেই ৫ উইকেট নিয়ে ইনিংসের ভিত নড়িয়ে দেন স্টার্ক। ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে পান ফাইফার।

২১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। তাঁদের জুটিতে প্রথম সেশন পার করে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার সময় ২৩ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের রান ছিল ৩৫। মিরাজ ১১ ও হাসান ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় সেশনে অবশ্য সেই প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। জুটি ভাঙেন অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের ক্যাচে ১১ রানে ফেরেন মিরাজ। পরের ওভারে জশ হ্যাজেলউডের বলে নাথান লায়নের ক্যাচ হন হাসান মাহমুদ, করেন ১০ রান।

এরপর তাসকিন আহমেদকে ১ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন কামিন্স। ৩৯ রানে নবম উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরে গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়।

সেই শঙ্কা দূর করেন তাইজুল ইসলাম। ৩০তম ওভারের শেষ বলে হ্যাজেলউডকে চার মেরে দলকে ৪৩ রানের ওপরে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত শরিফুল ইসলাম ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ১৪ রান করেন। তাইজুলের সঙ্গে তাঁর ৩৫ বলে ২৫ রানের জুটিই ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ।

শরিফুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন স্টার্ক। তাইজুল ১১ রানে অপরাজিত থাকেন। ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর এই অস্ট্রেলিয়ান পেসার।

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে ৫ উইকেট নেওয়ার পর আবারও টেস্ট ক্রিকেটে ভয়ংকর রূপ দেখালেন স্টার্ক। তাঁর তোপে ৬৪ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার ৩ জন, স্পেনের ১ জনকে শাস্তি দিয়েছে ফিফা।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষে অপ্রীতিকর ঘটনায় সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মেসির দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস-তাঁকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তাঁর অপরাধ হল তিনি স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছেন এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন।

শাস্তি প্রাপ্ত আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রা হলেন মলিনা ও আলমাদা। ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা তবে শাস্তির পাশাপাশি পারেদেস ও মলিনাকে ৯০ হাজার ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) এবং আলমাদাকে ৩০ হাজার ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) জরিমানা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

স্পেনের গাভি নিষিদ্ধ

তবে স্পেনের তরুণ তারকা খেরোয়াড় গাভিকেও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। যার কারণে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি। খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালাকেও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও জরিমানঃ শুধু খেলোয়াড়রাই নয় বিশ্বকাপ চলাকালে নানা বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের কারণেই এই শাস্তি দেওয়া হয়। এই জরিমানার এক লাখ ডলার বর্ণবাদ বিরোধী বিভিন্ন প্রকল্পে খরচের নির্দেশ দিয়েছে ফিফা। বিশ্বকাপ থেকে থেকে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৪০ লাখ ডলার পেয়েছিল আর্জেন্টিনা। এ ছাড়া আর্জেন্টিনাকে ঘরের মাঠে পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে ধারণক্ষমতার অর্ধেক দর্শকের সামনে।

আগামীতে আর্জেন্টিনার খেলার সূচি অনুযায়ী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে। ফলে এই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা মূলত পারেদেসের জন্য আগামী এক বছর আর্জেন্টিনা দলের বাইরে থাকতে হবে। তবে সূচি অনুযায়ী কোনো টুর্নামেন্ট না থাকায় এই ১০টি ম্যাচই হতে পারেদেসের জন্য প্রীতি ম্যাচ।

তবে আর্জেন্টিনা মুখ বুজে সব সহ্য করবে না বলে ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফেডারেশন বলছে এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে। আপিল প্রত্যাখ্যাত হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পরিকল্পনাও আছে তাদের।

সারকথা: আসলে বিশ্বকাপের মত আসর কোন দেশের বা কোন খেলোয়াড়ের নয়। খেলা ধুলায় সফলতা পেতে হলে সুশৃঙ্খল হওয়া ছাড়া কোন সফলতা নেই। আপনার সেরাটা দিয়েই আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে পাশাপাশি নিয়ম নীতির মধ্যে থেকেই, এখানে বড় দল বা ছোট দল বা চ্যাম্পিয়ন দল বলে কোন কথা নেই মাঠের খেলায় যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে এবং টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নিয়ম নীতি মেনেই দলীয় শৃঙ্খলা বজায় রাখাটা অত্যন্ত জরুরী। নইলে আইন অনুযায়ী শাস্তির আওতায় পড়তেই হবে আর্জেন্টিনা এবং দলের খেলোয়াড়রা যার বড় উদাহরণ।

টিভিতে আজকের খেলা – ২২ আগস্ট ২০২৬

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।

ক্রিকেট
ম্যাকাই টেস্ট, ১ম দিন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সরাসরি, ভোর ৬টা;
ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১

টপ এন্ড টি-টুয়েন্টি
বাংলাদেশ এইচপি-নেপাল
সরাসরি, দুপুর ২টা;
টি স্পোর্টস।

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
হাল সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, বিকেল ৫টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

এভারটন-ক্রিস্টাল প্যালেস
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

ব্রেন্টফোর্ড-টটেনহাম
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগা
বিলবাও-সেভিয়া
সরাসরি, রাত ৯টা;
বিগিন অ্যাপ।

ভ্যালেন্সিয়া-সেল্তা
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
বিগিন অ্যাপ।

এসপানিওল-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
বিগিন অ্যাপ।

সিরি আ
ইন্টার মিলান-মোনৎসা
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
ডিএজেডএন।

উদিনেসে-কোমো
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
ডিএজেডএন।

জেনোয়া-নাপোলি
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট;
ডিএজেডএন।

হকি বিশ্বকাপ
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।

ফুটসাল
বাংলাদেশ ফুটসাল লিগ
সরাসরি, বেলা ২টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ইউটিউব।

ইনজুরিতে রিবাকিনার বিদায়, সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে ইগা সিওনতেক

0

চোটের কারণে ইয়েলেনা রিবাকিনা ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন ইগা সিওনতেক। কোয়ার্টার ফাইনালে রিবাকিনার বিপক্ষে ৪-১ গেমে এগিয়ে ছিলেন পোল্যান্ডের এই তারকা। ঠিক তখনই বাঁ পায়ের গোড়ালিতে চোট অনুভব করেন রিবাকিনা। মেডিকেল টাইমআউট নিয়ে চিকিৎসা নেওয়ার পরও কোর্টে ফিরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর এই খেলোয়াড়।

রিবাকিনার আকস্মিক বিদায়ে টানা চতুর্থবারের মতো সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। গত বছরও এই টুর্নামেন্টের শেষ চারে উঠেছিলেন তিনি এবং শেষ পর্যন্ত শিরোপা জিতেছিলেন। এবারও নিজের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ২৪ বছর বয়সী পোলিশ তারকা।

গোড়ালির চোট পরীক্ষা করাতে মেডিকেল টাইমআউট নিয়েছিলেন ইয়েলেনা রিবাকিনা

ম্যাচ শেষে রিবাকিনার চোটে হতাশা প্রকাশ করেন সিওনতেক। তিনি জানান, ম্যাচটি এভাবে শেষ হোক, তা কেউই চাননি। রিবাকিনাকে কষ্টে দেখে খারাপ লেগেছে বলেও জানান তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, চোট গুরুতর নয় এবং ইউএস ওপেনের আগে রিবাকিনা পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন।

সিনসিনাটি ওপেনের এই ম্যাচের মধ্য দিয়ে রিবাকিনার জন্য একটি বড় সুযোগও হাতছাড়া হলো। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালের আগেই সার্বিয়ার সারা বেজলেকের কাছে হেরে বিদায় নেওয়ায় রিবাকিনার সামনে ছিল বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সম্ভাবনা। ফাইনালে পৌঁছাতে পারলেই প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার সুযোগ তৈরি হয়েছিল রাশিয়ান বংশোদ্ভুত কাজাখস্তানের এই তারকার। কিন্তু চোট সেই সম্ভাবনাকে আপাতত থামিয়ে দিল।

অন্যদিকে, সেমিফাইনালে সিওনতেক এর প্রতিপক্ষ হয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। তৃতীয় র‍্যাঙ্কের এই খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে দীর্ঘ ও রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়েছেন। তিন সেটের ম্যাচে পেগুলা জয় পান ৬-৪, ২-৬, ৭-৬(৪) গেমে।

আনিসিমোভার বিপক্ষে প্রথম সেট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও দ্বিতীয় সেটে ছন্দ হারান পেগুলা। তবে নির্ধারক তৃতীয় সেটে দারুণ লড়াই করে টাইব্রেক জিতে নিশ্চিত করেন শেষ চার। ফলে ঘরের মাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শিয়ন্তেকের মুখোমুখি হবেন তিনি।

সিনসিনাটিতে সিওনতেক ও রিবাকিনার লড়াইটা অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই ছিল আলোচনার কেন্দ্রে। গত বছর সেমিফাইনালে রিবাকিনাকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন সিওনতেক। এবারও মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছিল, কিন্তু রিবাকিনার চোট সেই লড়াই আর পূর্ণতা পেতে দিল না।

এখন সিওনতেকের সামনে নতুন চ্যালেঞ্জ পেগুলা। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে প্রতিপক্ষের নিজ দেশের সমর্থকদের চাপ, সব মিলিয়ে শেষ চার পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষা করছে সিনসিনাটি ওপেন।

এদিকে রিবাকিনার জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হবে যদি তার পাওয়া চোটটি গুরুতর না হয়। সামনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে পুরোপুরি ফিট হয়ে কোর্টে ফেরাই এখন কাজাখ তারকার প্রধান লক্ষ্য।

ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার

0

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

ডারউইন টেস্ট জিতে অস্ট্রেলিয়ানদের কপালে চিন্তার ভাঁজ অনেক দীর্ঘ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ২য় টেস্ট শুরুর আগে অনেক সমালোচনা আর বঞ্চনা সইতে হয়েছে অজিদের। আগামীকাল শুরু ম্যাকাই টেস্ট। বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া ধবল ধোলাই আর স্বাগতিকরা জিতলে সিরিজ ড্র এমন সমীকরণ নিয়ে ২য় টেস্ট একাদশে কি পরিবর্তন হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে একটা যে পরিবর্তন হচ্ছে তা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই আর তা হল ওপেনিং ব্যাটার জেক ওয়েদারাল্ড এর জায়গায় ম্যাট রেনশ। অবশেষ গুঞ্জন সত্যি ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার।

অস্ট্র্রেলিয়ান দলে ম্যাট রেনশ অনেকটা নিশ্চিতই ছিল। তবে অস্ট্রেলিয়া ৪ পেসার নাকি ৩ পেসার এক স্পিনার নিয়ে খেলবে সেটা নিয়ে আলোচনা চলছিল অস্ট্রেলিয়ানদের মধ্যে।

বাংলাদেশকে সতর্ক করলেন ডোনাল্ডঃ ওদিকে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক সাদা বিদ্যুৎ খ্যাত ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেছেন অস্ট্রেলিয়া তেঁতে আছে তারা মরণ কামড় দিয়ে ২য় টেস্ট জিততে চাইবে তাই বাংলাদেশকে খুবই সতর্ক হয়ে জেতার জন্যই খেলতে হবে এমন যেন বাংলাদেশ না করে যে একটা জিতেছি এইটা হারলেও সিরিজ ড্র হবে। অথবা ড্র করার জন্য যেন না খেলে। অ্যালান ডোনাল্ড তিনি তাঁর শিষ্য হাসান মাহমুদ, শরিফুলদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশ দলের জয়ের পর তিনি শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার পার্ল শহরে স্থানীয় একটি দলের দায়িত্বে রয়েছেন।

 

ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার
টেস্ট ট্রফি নিয়ে শান্ত ও কামিন্স

অস্ট্রেলিয়ান অধিনায়ক সংবাদ সম্মেলনে টিম কম্বিনেশন নিশ্চিত না করে আরও সময় নিয়েছিলেন তবে কামিন্সের সংবাদ সম্মেলনের পরই তিন পেসার নিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়া দলে পরিবর্তন একটাই। প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গা ঢুকেছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন রেনশ। ভারতের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যা টসম্যান হিসেবে। এবার খেলবেন ওপেনার হিসেবে।

ব্যাটারদের মধ্যে অফ ফর্মে থাকা মারনাস লাবুশেন একাদশে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ ২১ টেস্টে সেঞ্চুরি না করা এই ব্যাটসম্যান নিজের সেরাটার কাছাকাছি আছে বলেই মনে করেন কামিন্স, ‘সে একসময় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিল। হাজার হাজার টেস্ট রান করেছে। তাই বড় রান করার সক্ষমতা তার আছে। গত কয়েক মাসের অনুশীলনে তাকে খুব ভালো ছন্দে দেখেছি। আমার মনে হয়েছে, অনেক দিন পর সে এতটা ভালো অবস্থায় আছে।’

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন ।

চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন আলকারাজ, শিরোপা ধরে রাখার মিশন

0

দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউএস ওপেন দিয়ে কোর্টে ফিরছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। কবজির চোটে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর নিউইয়র্কে নিজের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা।

বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে আলকারাজের ইউএস ওপেনে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পোস্টে আলকারাজের ছবির সঙ্গে লেখা হয়, ‘হিয়ার উই গো!’ কমেন্টে একই বার্তা দিয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকাও।

আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। গত বছর ফাইনালে জ্যানিক সিনারকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জিতেছিলেন আলকারাজ। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই কোর্টে ফিরবেন তিনি।

আলকারাজের চোটের শুরু এপ্রিলে বার্সেলোনা ওপেনে। অট্টো ভির্তানেনের বিপক্ষে ম্যাচ চলাকালে ডান কবজিতে অস্বস্তি অনুভব করেন তিনি। ম্যাচ শেষে পরীক্ষায় ধরা পড়ে টেনোসাইনোভাইটিস অর্থাৎ কবজির টেনডনে প্রদাহ। চোট গুরুতর হওয়ায় বার্সেলোনার পর মাদ্রিদ ওপেন থেকেও সরে দাঁড়ান তিনি।

এরপর ফ্রেঞ্চ ওপেন, কুইন্স ক্লাব, উইম্বলডন এবং কানাডিয়ান ওপেনেও খেলতে পারেননি আলকারাজ। কানাডিয়ান ওপেনে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ইউএস ওপেনে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে দীর্ঘ পুনর্বাসন শেষে এখন সেই শঙ্কা দূর হয়েছে। চার মাসের বিরতির পর আলকারাজ ফিরছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চগুলোর একটিতে। নিউইয়র্কে তাই এবার নজর থাকবে, চোট কাটিয়ে কোর্টে ফিরে নিজের ইউএস ওপেন মুকুট অক্ষুণ্ন রাখতে পারেন কি না, সেই প্রশ্নেই।

শারীরিক অবস্থার অবনতিতে হাসপাতালে ইমরান খান, কয়েক ঘণ্টা পর আবার কারাগারে

0

শারীরিক অবস্থার অবনতির কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার ভোরে কড়া নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় তাকে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও আইনজীবীরা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার দাবি ঘিরে পরিস্থিতি আরও আলোচনায় আসে।

স্বাস্থ্যের অবনতির অভিযোগে পিটিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তিন সদস্যের বেঞ্চের রায়ে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দেয়।

সরকার ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস অসম্পূর্ণ কাগজপত্রের কারণ দেখিয়ে আবেদনটি ফেরত দেয়। সরকার অবশ্য দাবি করে আসছে, ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হলে তা অন্যান্য বন্দির ক্ষেত্রে বৈষম্য তৈরি করতে পারে।

তবে হাসপাতালে নেওয়ার পর বেশিক্ষণ সেখানে থাকতে হয়নি ইমরানকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষার পর তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করা হয় এবং শুক্রবার ভোরেই আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে বলে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ শুধু রাজনৈতিক মহলেই নয়, ক্রিকেট বিশ্বেও আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরান খানকে যথাযথ চিকিৎসা ও মানবিক মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

কারাগারে থাকা ইমরান খানের চিকিৎসা নিয়ে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবার দ্রুত কারাগারে ফেরত পাঠানোর ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, সাবেক এই প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তির স্বাস্থ্য পরিস্থিতি আসলে কতটা উদ্বেগজনক।

ব্রুকের ৯১, উসমানের ৫ উইকেট; হেডিংলিতে ইংল্যান্ডের দাপট

0

হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৬৬ রান করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে অলআউট করার পর ইংল্যান্ডের লিড এখন ১৯৫ রান।

দিনের সেরা পারফরম্যান্স এসেছে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ৯৩ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আলি উসমানের বলে বোল্ড হয়ে ফেরেন ব্রুক। হেডিংলিতে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাতছাড়া হলো এই ইংলিশ ব্যাটারের।

অভিজ্ঞ জো রুটও সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন। ৬৬ রান করে আউট হন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক। এছাড়া জর্ডান কক্স ৭৩ এবং ড্যান লরেন্স করেন ৫১ রান। তাদের ব্যাটে বড় লিড গড়ে ইংল্যান্ড।

তবে পাকিস্তানের বোলিংয়ে একমাত্র উজ্জ্বলতা আলি উসমান। ক্যারিয়ারের প্রথম টেস্ট পাঁচ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার। ৯২ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। ১৯৭২ সালের অ্যাশেজে অ্যাশলি ম্যালেটের পর ইংল্যান্ডের মাটিতে কোনো সফরকারী স্পিনারের প্রথম পাঁচ উইকেট এটি।

এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে জোশ টাং ও ব্রাইডন কার্সের পরিবর্তে সুযোগ পাওয়া জশ টাং এবং ডিলান পেনিংটনের পেসের চাপ সামলাতে পারেনি সফরকারীরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ লড়াই করেছেন বোলার আলি উসমানই।

দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ইংল্যান্ডের হাতে। পাকিস্তানকে ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনে দ্রুত উইকেট তুলে স্বাগতিকদের লিড আরও বড় হওয়া ঠেকাতে হবে।

স্কোরকার্ড:
পাকিস্তান: ১৭১ অলআউট
ইংল্যান্ড: ৩৬৬/৮
ইংল্যান্ডের লিড: ১৯৫ রান

ইংল্যান্ডের উল্লেখযোগ্য ব্যাটার:
হ্যারি ব্রুক – ৯১
জর্ডান কক্স – ৭৩
জো রুট – ৬৬
ড্যান লরেন্স – ৫১

পাকিস্তানের বোলিং:
আলি উসমান – ৫/৯২

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাসের হাতছানি বাংলাদেশের

0

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার সেই ইতিহাসকে আরও বড় করার সুযোগ টাইগারদের সামনে। ম্যাকাই টেস্ট জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

ডারউইনের জয়ের পর ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। চার দিনজুড়ে বল ও ব্যাট হাতে দাপট দেখিয়ে স্বাগতিকদের হারানো জয়টি কোচ ফিল সিমন্সের চোখেও ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট জয়। তবে সিরিজ জিততে হলে ম্যাকাইয়ে আবারও দেখাতে হবে সেই ধারাবাহিকতা।

প্রথম টেস্টে বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ উইকেটই তুলে নেন। হাসান মাহমুদের দুর্দান্ত ৯ উইকেটের সঙ্গে ব্যাট হাতে তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে এনে দেয় স্মরণীয় জয়।

অন্যদিকে, ডারউইনের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ডের জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ। ট্রাভিস হেড দুই ইনিংসেই হাসান মাহমুদের বলে একই ধরনের আউটে ফিরেছেন। তাই বাংলাদেশের জন্য আবারও বড় চ্যালেঞ্জ হতে পারেন এই তারকা ব্যাটার।

ম্যাকাইয়ে টেস্ট অভিষেক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। এখানকার উইকেট ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে। তবে সমুদ্রের দিক থেকে আসা প্রবল বাতাস পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে। তাপমাত্রাও ডারউইনের তুলনায় স্বস্তিদায়ক।

এদিকে বাংলাদেশের জন্য সুখবর, শরিফুল ইসলাম ফিট হয়ে ফিরেছেন। তবে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমের সামান্য চোট নিয়ে উদ্বেগ রয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এই ম্যাচের গুরুত্ব অনেক। ম্যাকাইয়ে জিতলে বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আর অস্ট্রেলিয়া চাইবে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে।

ডারউইনে ছিল বাংলাদেশের চমক। এবার ম্যাকাইয়ে লক্ষ্য আরও বড়, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস লেখা।

নাকভি-ট্রফি বিতর্কে আবার ভারত-পাকিস্তান দ্বন্দ্বের শঙ্কা

0

আর মাত্র আট দিন পর শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ। মাঠের লড়াই শুরুর আগেই এবার আলোচনায় উঠে এসেছে ট্রফি বিতরণী অনুষ্ঠান। কারণ, ভারত চ্যাম্পিয়ন হলে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান মহসিন নাকভির হাত থেকে তারা ট্রফি গ্রহণ করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

গত বছর পুরুষদের এশিয়া কাপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভারত চ্যাম্পিয়ন হলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। সেই ট্রফি নিয়ে বিতর্কের সমাধান এখনও হয়নি। ট্রফি নেয়নি ভারত।

এবারও এশিয়া কাপের আসর সামনে রেখে একই প্রশ্ন ফিরে এসেছে। প্রত্যাশামতোই ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাদের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। আর ভারত শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলে ট্রফি গ্রহণের বিষয়টি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মহসিন নাকভি এখনও এশীয় ক্রিকেট সংস্থার প্রধান। ফলে নিয়ম অনুযায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পহেলগাঁওয়ের জঙ্গিহামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের যে অবনতি ঘটেছে, তার প্রভাব ক্রিকেটেও পড়েছে। দুই দেশের দল মুখোমুখি হলেও খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর প্রচলিত দৃশ্য দেখা যাচ্ছে না। আসন্ন এশিয়া কাপেও সেই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহসিন নাকভি

তবে ট্রফি বিতরণী অনুষ্ঠান নিয়ে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। পরিস্থিতি নির্ভর করবে টুর্নামেন্টের সময়কার রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশের ওপরও।

যদি নাকভি নিজেই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়ে অনড় থাকেন, তাহলে গত বছরের মতো ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, এশীয় ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অন্য কোনো কর্মকর্তাকে ট্রফি দেওয়ার দায়িত্ব দেওয়া হলে ভারতীয় দলের তা গ্রহণে বাধা নাও থাকতে পারে।

এশিয়া কাপের মাঠে শিরোপার লড়াইয়ের পাশাপাশি এবার নজর থাকবে পুরস্কার মঞ্চেও। গত বছরের অমীমাংসিত বিতর্কের পুনরাবৃত্তি হবে, নাকি নতুন কোনো সমাধান মিলবে-সেই উত্তর মিলবে সময়ের সঙ্গে।