বিশ্বকাপের দুই মাস আগে সৌদি আরবের কোচ রেনার্ড বরখাস্ত

বিশ্বকাপ ড্র'তে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে রেনার্ড

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত লড়াই শুরু হতে আর বেশিদিন বাকি নেই। দুই মাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ও আকর্ষণীয় আসর বিশ্বকাপ ফুটবল। অথচ এ সময়ে সৌদি আরব তাদের মূল কোচ হার্ভে রেনার্ডকে ছাঁটাই করেছে। ৫৭ বছর বয়সী এই ফ্রেঞ্চ শুক্রবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।

হঠাৎ করে রেনার্ডকে ছাটাই করায় কারণ খুজতে উঠেপড়ে লেগেছে সংবাদমাধ্যমগুলো। খুব স্বাভাবিকভাবে ঘরের দরজায় আঘাত করতে থাকা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দ্বিতীয়বার দায়িত্বে

২০২৪ সালের শেষ দিকে রেনার্ড সৌদি আরবের ফুটবল দলের দায়িত্ব নেন। ভালোভাবেই প্রাথমিক লক্ষ্য অর্জন করে তার প্রশিক্ষণাধীন দলটি। পৌঁছে যায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এবার নিয়ে দ্বিতীয় মেয়াদে রেনার্ড সৌদি আরবের ফুটবল দলের সঙ্গে কাজ করেছেন। প্রথমবার ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। মাঝে একটু বিরতি। তারপর ২০২৪ সালের শেষ দিকে আবার পুরানো দায়িত্বে ফিরে আসেন। মাঝের সময়টা তিনি নিজ দেশের নারী দলের দায়িত্বে ছিলেন।

আফ্রিকা কাপ অব নেশনস জয়ের পর রেনার্ড

দুইবার বিশ্বকাপে

দুই মেয়াদের দায়িত্বে রেনার্ডকে সফল বলা যায়। উভয়বার সৌদি আরব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ছাটাই হওয়ার পর এক সাক্ষাতকারে রেনার্ড বলেন, সৌদি আরব এ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সাতবার খেলার যোগ্যতা অর্জন করেছে। এর মাঝে দুইবার দলটির দায়িত্বে আমি ছিলাম। একমাত্র আমিই দলটিকে দুইবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে দিতে পেরেছি।

সৌদি আরবের সঙ্গে দায়িত্ব পালনকালে জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য পাননি তিনি। ২০২৫ সালের ফিফা আরব বিশ্বকাপে তার দল তৃতীয় হয়েছিল। রেনার্ড তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন জাম্বিয়ার হয়ে। আফ্রিকার এ দলটির হয়ে তিনি ২০১২ সালে আফ্রিকান নেশনস কাপ জয় করেন। পরের বছর দেশটিকে এনে দেন কোসাফা কাপ।

আফ্রিকা কাপ অব নেশনস জয়

সৌদি আরবের দায়িত্ব নেওয়ার আগে তিনি আইভরি কোস্টের হয়েও কাজ করেছেন। এ দলটি আফ্রিকা কাপ অব নেশসন জয় করে ২০১৫ সালে। সে বছর আফ্রিকার বর্ষসেরা কোচও নির্বাচিত হয়েছিলেন। আরও দুইবার তিনি এই খেতাব অর্জন করেন। একবার ২০১২ সালে, অন্যবার ২০১৮ সালে।

এগিয়ে গিওর্গিস ডোনিস

রেনার্ডের পর সৌদি আরবের দায়িত্বে কে আসছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গ্রিসের সাবেক তারকা খেলোয়াড় গিওর্গিস ডোনিস তালিকায় শীর্ষে রয়েছেন।

Exit mobile version