নাহিদকে ওয়াকার ইউনিসের মতো মনে করেন শন টেইট

নাহিদকে ওয়াকার ইউনিসের মতো মনে করেন শন টেইট

বাংলাদেশের তরুণ পেসার নাহিদকে ওয়াকার ইউনিসের মতো মনে করেন অস্ট্রেলীয় কিংবদন্তি শন টেইট। ডান হাতি এই পেসার নাহিদ রানার বোলিং দেখে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। বাংলাদেশি একজন পেসার এত গতি নিয়ে বল করছেন, অনেকের কাছে তা অভাবনীয়ও বটে। রাজকীয় উত্থান ঘটানো নাহিদকে অনেকের সাথেই তুলনা করা হচ্ছে। তবে এবার তাকে তুলনা করা হলো ওয়াকার ইউনিসের সাথে। 

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার পাকিস্তানের তো বটেই, গোটা বিশ্বেরই অন্যতম সেরা পেসার। এবার তার সাথেই নাহিদকে তুলনা করলেন অস্ট্রেলীয় পেস কিংবদন্তি শন টেইট, যিনি একইসাথে বাংলাদেশের পেস বোলিং কোচ। 

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে নামার আগে নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার টেইট নিজের সাথে নাহিদের মিল প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ অনেক মিল আছে। কিছু তফাৎও আছে। তবে সে অনেক ফিট।’

এছাড়া টেইটের মতে, ক্রিকেট ক্যারিয়ারে তিনি যতটা ফিট ছিলেন, নাহিদ তার চেয়েও বেশি ফিট অ্যাথলেট। এ বিষয়ে টেইট জানালেন, ‘আমি যতটা ফিট ছিলাম ও আরও বেশি ফিট। আমি একটু ভারি ছিলাম। যে কারণে জোরে বল করতে একটু কষ্ট হতো। সে লিকলিকে গড়নের। এটা তাকে জোরে বল করতে, ভালো অ্যাথলেট হয়ে উঠতে আরও সহায়তা করে। সে দারুণ একজন ফাস্ট বোলার। বিশেষ করে এই কন্ডিশনে, যেখানে অনেক গরম।’

বাংলাদেশের এই তরুণকে ওয়াকার ইউনিসের সাথে তুলনা করে টেইট বলেন, ‘আমি ওর চেয়ে বেশি ইঞ্জুরিপ্রবণ ছিলাম। গত ম্যাচে ওর ইয়র্কার আমি সবচেয়ে উপভোগ করেছি। ওয়াকার ইউনিসের কথা মনে পড়েছে ওকে দেখে। একজন ফাস্ট বোলার শুরুতে উইকেট তুলে নিচ্ছে, এরপর টেল এন্ডারকেও ভোগাচ্ছে এমন ইয়র্কারে… দেখে খুব ভালো লাগলো।’

বাংলাদেশের এই পেসার এখন প্রতিপক্ষ্যের ভয়ের কারণ! নিউজিল্যান্ড সিরিজের আগেই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছিলেন। আর সবশেষ হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রচণ্ড গরমের মধ্যেও ফিট থেকে ১০ ওভারে একই গতিতে বোলিং করেন। সেই সাথে কিউইদের একাই গুড়িয়ে দেন। ইনিংসে ১০ ওভার বোলিং করে শিকার করেন ৫ উইকেট।  ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে।

Exit mobile version