বাংলাদেশকে হারাতে বাবরের ওপরই ভরসা শেহবাজের!

বাংলাদেশকে হারাতে বাবরের ওপরই ভরসা শেহবাজের!

বাংলাদেশ সফরে বাবরকে বাদ না দেওয়ার পরামর্শ শেহজাদের।

বাংলাদেশকে হারাতে বাবরের ওপরই ভরসা শেহবাজের! আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরুর আহ্বান জানিয়ে বাংলাদেশ সফরে বাবরকে বাদ না দেওয়ার পরামর্শ সাবেক তারকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকেই পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সাবেক ওপেনার আহমেদ শেহজাদ স্পষ্ট বার্তা দিলেন।

এবার তিনি সরাসরি সমর্থন জানিয়েছেন বাবর আজমের প্রতি এবং সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেছেন। বাংলাদেশ সফর সামনে রেখে পাকিস্তান দলে বাবর আজমের থাকা-না থাকা নিয়ে কথা বলেছেন শেহজাদ।

বাংলাদেশ সফর নিয়ে জিও নিউজে এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। সব দোষ বাবরের না, সব খারাপ তার জন্য হয়নি।

এছাড়া তিনি মনে করিয়ে দেন, পাকিস্তানের ওয়ানডে সেটআপে বাবরের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। শেহজাদের ভাষায়, ‘বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা আপনাদের? বাবর আজম (বাংলাদেশে) না গেলে আপনি কিভাবে জিতবেন? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রান করে।

অতীতে বাংলাদেশে পারফরম্যান্সই বাবরের তুরুপের তাস

তবে বাংলাদেশ সফরকে সামনে রেখে অভিজ্ঞতার গুরুত্বও তুলে ধরেন তিনি, বাংলাদেশ ভালো দল। ওরা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে, আর দল হিমশিম খেতে পারে। ওখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। এমন খেলোয়াড় দরকার যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয়, বাবরের ফর্মে ফেরার ক্ষেত্রেও এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন শেহজাদ, ‘বাবরের বাংলাদেশে যাওয়া আরো দুইটি কারণে দরকার-প্রথমত, সে ফর্মে নেই এবং দ্বিতীয়ত সে অনেক দিন ধরে ওয়ানডে খেলে না। এই সিরিজটি খেললে আবার সে চালু হবে।

শেষে তার দৃঢ় উচ্চারণ, ‘আপনি বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না, এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচ গুলো হবে ১১ মার্চ, ১৩ মার্চ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুরে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

Exit mobile version