লজ্জার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০তে হোয়াইটওয়াশ বাংলাদেশ । রোববার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১১০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ ওভারে ৭ উইকেটে হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাট হাতে হৃদয় ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। ফলে লজ্জার ব্যাটিংয়ে বাংলাদেশের এই হার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৯ রান তুলেছে স্বাগতিকরা। যেখানে অধিনায়ক তাওহীদ হৃদয় একাই করেছেন ৬১ রান। এছাড়া রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ১৬ রান।
বাকি আর কোন ব্যাটার দুই অংকের পৌঁছাতে পারেনি। ব্যাটিং ব্যর্থতার মিছিলে তানজিদ হাসান ২ বলে ৫, সাইফ হাসান ৯ বলে ১, পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১, নুরুল হাসান সোহান ৮ বলে ৬, শামিম হোসেন ৫ বলে শুণ্য, নাসুম আহমেদ ২ বলে শূন্য, শরিফুল ইসলাম ১৪ বলে ৭ রান করে বিদায় নেন। তবে হৃদয় ৫১ বলে তিনটি করে চার ও ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। এছাড়া তাসকিন আহমেদ ৩ বলে অপরাজিত ২ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলেও ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
- সংক্ষিপ্তি স্কোর
- বাংলাদেশ ২০ ওভারে ১০৯/৮
- অস্ট্রেলিয়া ১১ ওভারে ১১২/৩
- অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
- ফলাফল. অস্ট্রেলিয়া ৩-বাংলাদেশ ০
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















