হৃদয় একাই ৬১ ! তার ফিফটিতে অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১১০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে হৃদয় ছাড়া সবাই ব্যর্থ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৯ রান তুলেছে স্বাগতিকরা। যেখানে অধিনায়ক তাওহীদ হৃদয় একাই করেছেন ৬১ রান। এছাড়া রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ১৬ রান।
বাকি আর কোন ব্যাটার দুই অংকের পৌঁছাতে পারেনি। ব্যাটিং ব্যর্থতার মিছিলে তানজিদ হাসান ২ বলে ৫, সাইফ হাসান ৯ বলে ১, পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১, নুরুল হাসান সোহান ৮ বলে ৬, শামিম হোসেন ৫ বলে শুণ্য, নাসুম আহমেদ ২ বলে শূন্য, শরিফুল ইসলাম ১৪ বলে ৭ রান করে বিদায় নেন। তবে হৃদয় ৫১ বলে তিনটি করে চার ও ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। এছাড়া তাসকিন আহমেদ ৩ বলে অপরাজিত ২ রান করেন।
ওয়ানডের সাফল্যের পর টি-টোয়েন্টিতে ধাক্কা
তিন টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যে কারণেই টি-টোয়েন্টি সিরিজও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নেমে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করলেও ৭ রানে হেরেছে বাংলাদেশ। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি।
সিরিজের শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন। একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে শেষ ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। একই একাদশ নিয়ে খেলছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় টি-২০ বাংলাদেশ ২০ ওভারে ১০৯ রান/৮
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















