চ্যাম্পিয়নদের উড়িয়ে ডিপিএল শুরু লিওপার্ডের। ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই বড় চমক দেখিয়েছে ঢাকা লিওপার্ড। সকালে বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩০ ওভারে। সেই ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুতেই অঘটন চ্যাম্পিয়ন আবাহনীর মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটির।
বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নবাগত দল ঢাকা লিওপার্ডসের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দলীয ১২ রানে দুই ওপেনারকে হারায় তারা। ওপেনিং জুটিতে ভালো সূচনা না আসায় মাঝের সারির ব্যাটারদের ওপর চাপ বাড়ে।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহরাব হোসেন প্রতিরোধ করে তোলেন। মোসাদ্দেক হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। অঙ্কন ৩৮, মেহরাব ৩৮ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ১৭ রান।
শেষ পর্যন্ত দলে বিপদে দারুণ ব্যাটিং উপহার দেন সাব্বির রহমান। তিনি ২৯ বলে দুই চার ও ৫ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ওভারে আবাহনী ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। বল হাতে ঢাকা লিওপার্ডসের মঈন খান ৬ ওভারে ২১ রান দিয়ে নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে ঢাকা লিওপার্ডস। তাদের ওপেনার জাকির ও জাওয়াদ দারুণ ছন্দে খেলতে থাকেন এবং দ্রুত রান তুলতে থাকেন।
জাকিরের ব্যাটে জয়ের স্বপ্ন
জাওয়াদ ২৩ রানে বিদায় নিলেও জাকির ৭৪ রানের ইনিংস উপহার দিয়ে বিদায় নেন। মাঝপথে কয়েকটি উইকেট হারালেও জয়ের পথ থেকে সরে যায়নি দলটি। শেষদিকে ইফতিখার ৯ ও আলাউদ্দিন বাবু ৫ রান করে অপরাজিত থেকে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লিওপার্ডস।, হাতে থাকে ৫ উইকেট।
নবাগত দল হিসেবে প্রথম ম্যাচেই শক্তিশালী আবাহনীর মতো দলকে হারিয়ে দারুণ বার্তা দিল ঢাকা লিওপার্ডস। অন্যদিকে আবাহনীর জন্য এই হার কিছুটা অপ্রত্যাশিতই বলা যায়। দলের ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই জয়ের ফলে আত্মবিশ্বাসে উজ্জীবিত থাকবে ঢাকা লিওপার্ডস, যা তাদের পরবর্তী ম্যাচ গুলোতে বাড়তি প্রেরণা যোগাবে। অন্যদিকে আবাহনী দ্রুত ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















