বাংলাদেশের বিপক্ষে জয়কে সহজ বলতে নারাজ সিকান্দার রাজা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫০ ওভার খেলার আগেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তবে বাংলাদেশের বিপক্ষে এই জয়কে কোনো ভাবেই সহজ মানতে রাজি নন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ৩৮ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া উল্লেখ যোগ্য অবদান রাখতে পারেননি অন্য ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। খেলতে পেরেছে মাত্র ৩৩.৪ ওভার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে দলের জয়ের পেছনের কারণ তুলে ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিমের প্রশংসা করার পাশাপাশি নিজেদের দলের লড়াকু মানসিকতার কথাও জানান তিনি। তবে বড় ব্যবধানে জিতলেও ম্যাচটিকে সহজ বলে অভিহিত করতে নারাজ এই অলরাউন্ডার।

রাজা বলেন,

আমি বলব না যে ম্যাচটি একেবারেই সহজ ছিল। প্রথম ১০ ওভারের মধ্যেই আমরা তিন উইকেট হারিয়েছিলাম। ইনিংস সামাল দেওয়ার জন্য ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরকে কৃতিত্ব দিতে হবে। ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন ও নিউম্যানকেও কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় না এটি সহজ জয় ছিল।

বাংলাদেশের রান তাড়ার শুরুর দিকেও স্বাগতিকদের চাপে পড়তে হয়েছিল বলে জানান রাজা। তানজিদ হাসানের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে চলে যাচ্ছিল বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের শুরুতে চাপে পড়েছিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে অধিনায়কের ভাষায়, ‘বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর দুর্দান্ত শুরু করেছিল। তানজিদ ভালো শুরু পেয়েছিল এবং ম্যাচটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছিল। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান সম্ভবত ৯৬-এর কাছাকাছি ছিল। তখন তারা ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল। তবে আমরা যেভাবে ব্যাটিং ও বোলিংয়ে লড়াই করেছি, তাতে আমাদের কাজ কিছুটা সহজ হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সাফল্য বেড়েছে। সর্বশেষ চারটি ওয়ানডের মধ্যে তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে দলটি। এর আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া এখন জিম্বাবুয়ের জন্য সহজ হয়ে গেছে কি না, এমন প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে।

জবাবে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে ছোট করে দেখতে চাননি রাজা। তিনি বলেন,

আল্লাহু আকবর। ভাই, কোনো ম্যাচই সহজ নয়, কোনো জয়ই সহজ নয়। এমন সময়ও ছিল, যখন বাংলাদেশ আট ম্যাচের মধ্যে ছয়টিতে আমাদের হারাত। আমি নিশ্চিত, তারাও বলবে যে কাজটা সহজ ছিল না। আমরা শেষ চারটি ওয়ানডে খেলে তিনটিতে জিতেছি। তার মানে এই নয় যে কাজটা একেবারেই সহজ ছিল।

spot_imgspot_img
spot_img

Related Articles