অবশেষে মঙ্গলবার পদত্যাগ করলেন এসএলসি সভাপতি ও পরিচালকরা। তিন ঘণ্টাব্যাপি এক জরুরি সভার পর শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সব পরিচালক এই সিদ্ধান্ত নেন। আগামীকাল তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনিল কুমার গামাগের কাছে জমা দেওয়া হবে।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করলেন এসএলসি সভাপতি ও পরিচালকরা। মূলত সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণেই শ্রীলঙ্কার সরকার থেকে এসএলসির নির্বাহী কমিটির সবাইকে দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও (এসএলসি)।
পদত্যাগ করলেন এসএলসি সভাপতিসহ সবাই
মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই বলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

এসএলসি কর্তারা পদত্যাগ করলেও সেটা অনেকটাই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে দেশটির সরকার। কারণ অনেক দিন ধরেই বোর্ডের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফলে এবার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে দেশটির সরকার।
শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। তাদের এমন ইঙ্গিতের পরই পদত্যাগ করেছে শাম্মির নেতৃত্বাধীন কমিটি।
এ নিয়ে টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
এর আগেও ২০২৩ সালে এসএলসিতে অস্থিরতা তৈরি হয় দলের ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার জেরে। সেবার সরকার সরাসরি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয় বোর্ডের পরিচালনা পর্ষদ। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কা ক্রিকেটকে।
পরে আইসিসির গাইডলাইন অনুসরণ করে নির্বাচন হওয়ার পর নিষেধাজ্ঞা দ্রুতই উঠে যায়। এবারও তেমন কিছু হওয়ার শঙ্কা রয়েই যাচ্ছে। এবার কি ঘটবে তা আগামী দুয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















