সুরমানের গোলে প্রথমার্ধে এগিয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপ ফুটবল

নিউজিল্যান্ডের গোল

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দারুণ শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলেছে নিউজিল্যান্ড। কাগজে কলমে মিসর এগিয়ে থাকলে প্রথমার্ধের আক্রমণাত্মক খেলায় নিউজিল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট। তারই সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে তারা প্রথমার্ধ শেষ করেছে। ফিন সুরমান করেন একমাত্র গোলটি।

১৫ মিনিটেই গোল নিউজিল্যান্ডের

ম্যাচের ১৫তম মিনিটে কাঙ্খিত গোল পায় নিউজিল্যান্ড। কর্নার থেকে ভেসে আসা বলের সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী হেড নেন সুরমান। তার হেড জাল আশ্রয় নেয়। এই গোলে নিউজিল্যান্ডের যতটা না কৃতিত্ব রয়েছে তার থেকে বেশি ভুল রয়েছে মিসরের। তাদের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এই গোলের পর নিউজিল্যান্ডের সমর্থকরা স্টেডিয়ারের পরিবেশই পাল্টে দেয়। তাদের চিৎকার আর উল্লাস স্টেডিয়ামের গ্যালারিতে অন্যরকম উম্মাদনা এনে দেয়।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসর। তবে প্রথমার্ধের বাকি ৩০ মিনিটে তারা গোল পরিশোধ করতে পারনি। মোহাম্মদ সালাহ, ওমর মারমুশকে নিয়ে দল সাজালেও আক্রমণভাগের কিছুটা ব্যর্থতার পরিচয় দেয়। মূলত আক্রমণভাগের খেলোয়াড়রা বল সরবরাহ না পাওয়ায় তাদেরও তেমন কিছু করার ছিল না। অন্যদিকে ক্রিস উড ও এলাইজা জাস্টকে সামনে রেখে নিউজিল্যান্ড বারবার চাপ তৈরি করতে থাকে। লং বলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা আর বল দখলে তাদের কৌশল বেশ কার্যকর ছিল। ফলে বেশিরভাগ সময় মিসরকে বেশ সতর্ক থাকতে হয়েছে। গোল রক্ষায় অর্থাৎ রক্ষণে বেশি মনোযোগ দিতে হয়েছে।

গোলের পর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা

মিসরের সামনে কঠিন পথ

প্রথম ম্যাচে মিসর বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। আর নিউজিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছিল ইরানের সঙ্গে। ২-২ গোলে ড্র করেছিল। ফলে উভয় দলের এ ম্যাচে জয় দরকার। জয় পেলেই নক আউটের পথে তারা অনেকটা এগিয়ে যাবে। সেই লড়াইয়ে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। কেননা প্রথমার্ধে এগিয়ে থাকায় তারা কিছুটা হলেও নির্ভার থাকবে। নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারলেই পরো তিন পয়েন্ট জমা হবে ভান্ডারে। অন্যদিকে মিসরের জন্য কাজটা বহুগুণ কঠিন। কেননা একদিকে গোল পরিশোধ করার চিন্তা, তারপর জয়সূচক গোল। ফলে দ্বিতীয়ার্ধে মিসরের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।

এদিকে ইরান তাদের নিজেদের ম্যাচেও পয়েন্ট হারিয়েছে। বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে মিসর ও নিউজিল্যান্ডের সামনে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। যারা জয় পাবে তারাই শীর্ষে উঠে আসবে।

Exit mobile version