তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারালো সুইডেন

তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারালো সুইডেন

গোলের পর সুইডেনের খেলোয়াড়রা।

তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারালো সুইডেন , বিশ্বকাপে ‘এফ’ গ্রুটি বেশ শক্ত। নেদারল্যান্ড, জাপান, সুইডেন ও তিউনিসিয়াকে নিয়ে গড়া গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া বেশ কঠিন হবে। সে কঠিন লড়াইয়ের প্রথম ধাপ বেশ ভালোভাবে পার হয়েছে ইউরোপের প্রতিনিধি সুইডেন। বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধান হারিয়েছে। ইয়াসিন আয়ারি, আলেক্সান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাতিয়াস ভ্যানবার্গ গোল করেন।

এই গ্রুপের আগের ম্যাচে মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস ও জাপান। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফলে গ্রুপে এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে সুইডেন। এক ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট সংগ্রহ তাদের। জাপান ও নেদারল্যান্ডসের সংগ্রহ এক পয়েন্ট। তিউনিসিয়ার ভান্ডার শূন্য।

শুরুতেই গোল

তিউনিসিয়ার বিপক্ষে লড়াইয়ে আধিপত্য বিস্তারে মোটেও সময় নেয়নি সুইডেন। ম্যাচের বয়স মাত্র সাত মিনিট হতেই গোলের দেখা পায় সুইডিশরা। ইয়াসিন আইরি করেন গোলটি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে সুইডেনকে এগিয়ে নেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। গোলের সংখ্যা দ্বিগুন করতে বেশি সময় নেয়নি সুইডেন। ঘড়ির কাটায় ম্যাচের বয়স আধা ঘন্টা হতেই দ্বিতীয় গোলের দেখা পায় ইউরোপের দলটি। আলেকসান্দার ইসাক করেন এ গোলটি।

তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারালো সুইডেন

নতুন কীর্তি

হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না তিউনিসিয়া। গোল করার জন্য তারা জোর লড়াই করেছে। অবশেষে তার ফলও পায় তারা। বিরতির আগেই দলটি ব্যবধান কমিয়ে আনে। ৪৩ মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন ওমর রেকিক। খেলায় ফিরে আসে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সুইডেনের ভিক্টর ইয়োকেরেসের বিষয়টি পছন্দ হয়নি। তিউনিসিয়াকে আবার পেছনে ঠেলে দেন তিনি। ৫৯ মিনিটে গোল করে সুইডেনকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। এই গোলে ইয়োকেরেসের নৈপুণ্যের চেয়ে তিউনিসিয়ার দায় বেশি। গোলরক্ষক শামাখ হাতি দিয়ে বল বাড়িয়েছিলেন স্খিরির দিকে। ইসাক যে কাছাকাছি রয়েছেন তা তিনি খেয়াল করেননি। তার মাশুল গোল হজম করেই দিতে হয়েছে। ক্ষীপ্র গতিতে স্খিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাশে থাকা ইয়োকেরেসকে দেন। কোনোকুনি শটে বল জালে জড়িয়ে দিতে মোটেও ভুল করেন আর্সেনালে খেলা এই ফরোয়ার্ড। এই গোলের মাঝ দিয়ে সুইডেন একটা কীর্তি গড়েছে। ২০১৮ সালের পর বিশ্বকাপের কোনো কোনো ম্যাচে তিন গোল করার কীর্তি দেখালো। সে সময় তারা মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছিল।

৮৪ মিনিটে মাতিয়াস ভানবার্গ ও ইয়াসিন ৯৬ মিনিটে শেষ গোল করে দলকে ৫-১ গোলে জয় এনে দেন।

Exit mobile version